advertisement

সানস্ক্রিন হোক বা মশ্চারাইজার এই উপাদানেই মুশকিল আসান, জানুন

Last Updated:

শীতে চুল হোক বা ত্বক সামান্য নারকেল তেলেই মুশকিল আসান হতে পারে।

শীতে শুষ্ক ত্বকের কারণে মুখের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। যার কারণে  ত্বককে আদ্র রাখতে হবে। তা না হলেই ত্বক ফেটে যেতে পারে ও অন্য়ান্য সমস্যা দেখা দিতে পারে।  নারকেল তেলের গুণাগুণ সম্পর্কে সবাই জানেন। ত্বকের যত্নে এর কোনও তুলনা হয় না। শীতে চুল হোক বা ত্বক সামান্য নারকেল তেলেই মুশকিল আসান হতে পারে। তবে নারকেল তেলে ত্বকে ব্যবহারের ক্ষেত্রে কিছু বিশেষ উপায় মানা যেতে পারে-
হাতের তালুতে সামান্য নারকেল তেল নিয়ে মুখে ভালো করে ম্যাসাজ করতে হবে যতক্ষণ না ত্বক সম্পূর্ণ তেল ভাল করে শুষে নেয়। এইভাবে ত্বকে নারকেল তেল মাখলে মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা আসবে।
advertisement
শীতে মেকআপ রিমুভার হিসেবেও নারকেল তেল ব্যবহার করা যেতে পারে। এটি ব্যবহার করলে জল ছাড়াই মেকআপ খুব ভালভাবে উঠে আসে। তাই ঠান্ডা লাগার কোনও সম্ভাবনা থাকে না।
advertisement
নাইট ক্রিম হিসেবেও নারকেল তেল ব্যবহার করা যেতে পারে । রাতে ঘুমানোর আগে ভালোভাবে মুখে নারকেল তেল ম্যাসাজ করতে হবে। রোজ এটি ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা দেখে চোখ ফেরানো যাবে না।
advertisement
সানস্ক্রিন হিসাবেও নারকেল তেল ব্যবহার করা যেতে পারে। রোদে বেরোনোর আগে সামন্য নারকেল তেল মুখে মেখে নিতে হবে। এতে ত্বকে ট্যান পড়বে না।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সানস্ক্রিন হোক বা মশ্চারাইজার এই উপাদানেই মুশকিল আসান, জানুন
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement