advertisement

উষ্ণ লেবুর জলই জীবন বদলে দিতে পারে! এর চমৎকার ক্ষমতা জানলে অবাক হবেন

Last Updated:

একাধিক রোগ নিরাময় করতে পারে এই উষ্ম লেবুর জল।

সকালে খালি পেটে গরম জলে লেবু দিয়ে খান অনেকেই। কিন্তু অনেকেই জানেন না যে সকালে খালি পেটে  উষ্ণ জলে লেবু খেলে শরীরের ঠিক কী কী উপকার হয়। মূলত লেবুর জল পান করলে সহজেই রোগা হওয়া যায়।  উষ্ণ জলে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে খেলে শরীরের  টক্সিন বের হয়ে যায়। এটি একটি ভাল ডিটক্স ওয়াটার হিসেবে কাজ করে। এ ছাড়াও একাধিক রোগ নিরাময় করতে পারে এই উষ্ণ লেবুর জল। আসুন জানা যাক উষ্ণ জলে লেবুর রস দিয়ে পান করার উপকারিতা
১) সকালে খালি পেটে এই জল পান করলে দেহে বাড়তি মেদ জমতে পারে না।
advertisement
২) অতিরিক্ত চুল ঝরে পড়ার সমস্যা থাকলেও সকালে উঠে এই জল পান করতে পারেন। এতে সহজেই চুল ঝরে পড়া রোধ করা যায়।
advertisement
৩) উষ্ণ লেবুর জল পান করলে গ্যাস অম্বলের সমস্যা থেকেও রেহাই মিলতে পারে। এ ছাড়া এই জল নিয়মিত পান করলে শরীরের ভিটামিন ডি-এর ঘাটতিও পূরণ হতে পারে।
৪) রোজ সকালে উষ্ণ লেবুর জল পান করলে লিভার ভাল থাকে। লিভারের কার্যক্ষমতা বাড়ে। তাই লিভার ভাল রাখতে উষ্ণ লেবুর জল পান করা যেতেই পারে।
advertisement
৫) যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের জন্যও অত্যন্ত ভাল এই উষ্ণ লেবুর জল।
৬) এ ছাড়া ত্বক উজ্জ্বল করতেও সাহায্য করে এই প্রাকৃতিক টোটকা।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
উষ্ণ লেবুর জলই জীবন বদলে দিতে পারে! এর চমৎকার ক্ষমতা জানলে অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement