advertisement

গন্ধ মোজা ! সচেতন হন

Last Updated:

শীত পড়েছে ৷ তবুও পায়ের তলায় ভেজা ভেজা ভাব ৷ শরীরের অন্যান্য অংশে ঘাম না হলেও, পা ঘামছে সারাদিন ৷ বহু মানুষই এরকম অস্বস্তিতে ভোগেন ৷ বাইরে হাঁড়কাপানো শীত হলেও, জুতোর ভিতর পা ঘামছে চুপচাপ ! আর ফলাফল, দুর্গন্ধ ! সব মিলিয়ে বিচ্ছিরি পরিস্থিতি ৷

#কলকাতা: শীত পড়েছে ৷ তবুও পায়ের তলায় ভেজা ভেজা ভাব ৷ শরীরের অন্যান্য অংশে ঘাম না হলেও, পা ঘামছে সারাদিন ৷ বহু মানুষই এরকম অস্বস্তিতে ভোগেন ৷ বাইরে হাঁড়কাপানো শীত হলেও, জুতোর ভিতর পা ঘামছে চুপচাপ ! আর ফলাফল, দুর্গন্ধ ! সব মিলিয়ে বিচ্ছিরি পরিস্থিতি ৷ বাসে-ট্রামে, রাস্তা-ঘাটে, অফিসে-বাড়িতে গন্ধের চোটে মান-সম্মান যায় যায় ৷ আর যত দোষ, মোজার ঘাড়ে ! বুদ্ধি করে মোজার ভিতর স্প্রে করলেন পারফিউম ৷ বিপত্তি বেড়ে দ্বিগুণ ৷ ঘামের গন্ধ আর পারফিউম মিলিয়ে নতুন এক দুর্গন্ধের জন্ম ! গোটা দুনিয়ার কাছে বয়কট হওয়ার অবস্থা ৷ তাই বলি কি, একটু সচেতন হলেই এই বিপত্তি থেকে দূরে থাকা যায় সহজে ৷ চটপট পড়ে ফেলুন-
বাজে গন্ধের জন্য মোজাকে দোষ দিয়ে লাভ নেই ৷ বরং পা-কে রাখুন পরিষ্কার ৷
বাইরে থেকে ঘরে ফিরে গরম জলে ভালো করে পা ধুয়ে নিন ৷ গরম জলে ফেলে নিন একটু নুন ৷
advertisement
পা ঘষে নিন স্ক্রাবার দিয়ে ৷ আঙুলের মাঝগুলো ভালো করে পরিষ্কার করুন ৷
ভালো করে পা মুছে, লাগিয়ে নিন ময়েশ্চারাইজার ৷
advertisement
একই মোজা বেশিদিন ব্যবহার করবেন না ৷
জুতোগুলোকে মাঝে মধ্যে রোদে দিন ৷
জুতোর ভিতর পাউডার দিয়ে, ভালো করে কাপড় দিয়ে মুছে নিন সপ্তাহে একবার ৷
মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন ৷
ঘন ঘন চা বা কফি না খাওয়াই ভালো ৷
সুতির মোজা ব্যবহার করুন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
গন্ধ মোজা ! সচেতন হন
Next Article
advertisement
Supreme Court on 'Freebies': ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’ কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
  • সুপ্রিম কোর্ট জানিয়েছে, অধিকাংশ রাজ্যই রাজস্ব ঘাটতির মুখে

  • শীর্ষ আদালতের মতে, খয়রাতির নীতি দেশের আর্থিক উন্নয়নের পথে বড় বাধা

  • বেঞ্চ বলেছে, রাজ্যগুলির উচিত কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে মনোযোগী হওয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement