advertisement

লো ব্লাড প্রেশার থেকে মুক্তি পেতে চান? রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে এই সহজ নিয়ম

Last Updated:

Some easy tips for low blood pressure: রক্ত চাপ বেশি হোক বা কম উভয়ের ক্ষেত্রেই শরীরের জন্য একটি বড় সমস্যার সৃষ্টি হতে পারে।

#কলকাতা:  শরীর সুস্থ রাখতে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা উচিৎ। রক্তচাপ বেশি হোক বা কম উভয়ের ক্ষেত্রেই শরীরের জন্য একটি বড় সমস্যার সৃষ্টি হতে পারে। রক্তচাপ কম থাকলে রক্ত সঞ্চালন এবং রক্ত প্রবাহেও সমস্যা সৃষ্টি করে। পর্যাপ্ত খাবারের অভাব, শারীরিক পরিশ্রমের অভাব, সংক্রমণ, গর্ভাবস্থা বা হার্টের সমস্যা নিম্ন রক্তচাপের কারণে হতে পারে ।  রক্তচাপ কম হলে হার্ট অ্যাটাক, কিডনি ফেইলিওর এবং স্ট্রোকের মতো সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
লো ব্লাড প্রেশারের ফলে নার্ভাসনেস, মাথা ঘোরা, মনোযোগ দিতে অক্ষমতা, দুর্বলতা এবং ক্লান্তির মতো লক্ষণগুলি দেখা যায়। লো ব্লাড প্রেশার এবং দুশ্চিন্তার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু  গুরুত্বপূর্ণ ও ঘরোয়া প্রতিকার সহায়ক হতে পারে।
advertisement
advertisement
পর্যাপ্ত লবণ - "মেডিক্যাল নিউজ টুডে"-এর মতে, উচ্চ রক্তচাপে যেমন লবণ কম খাওয়ার পরামর্শ দেওয়া হয়, তেমনি কম রক্তচাপে  বেশি লবণ খাওয়া  উপকারী বলে মনে করা হয়। লবণে সোডিয়াম থাকে, যা রক্তচাপ বাড়ায় , তাই খাবারে অল্প পরিমাণে লবণ যোগ করলে রক্তচাপের মাত্রা বজায় থাকে।
প্রচুর জল খেতে হবে -  ডিহাইড্রেশন রোধ করার পাশাপাশি প্রচুর জল পান করলে  রক্তের পরিমাণ বাড়াতেও সাহায্য করে। এই অতিরিক্ত  রক্তের ফলে রক্ত ​​​​প্রবাহ নিয়ন্ত্রণ করে, যা রক্তচাপকে স্বাভাবিক করতে পারে।
advertisement
পর্যাপ্ত খাদ্য-
একসাথে অনেক  খাবার খেলে পেটের পাশাপাশি হার্টেও প্রভাব পড়ে। এতে করে লো ব্লাড প্রেশারের সৃষ্টি হতে পারে। তাই অল্প অল্প খাবার খেতে হবে।
অ্যালকোহল সেবন এড়িয়ে চলুন-
অ্যালকোহল পান করা অনেক সমস্যার মূল, তার মধ্যে একটি হল লো ব্লাড প্রেশারের সমস্যা। রক্তচাপের মাত্রা কম হলে অ্যালকোহল থেকে দূরে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা, অন্যথায় এই সমস্যা মারাত্মক রূপ নিতে পারে।
advertisement
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
লো ব্লাড প্রেশার থেকে মুক্তি পেতে চান? রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে এই সহজ নিয়ম
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement