advertisement

Winter Flower Care : শীতে বাগানে ফুটবে পেল্লায় সাইজের অগণিত গোলাপ, করুন ছোট্ট কয়েকটি কাজ

Last Updated:

আরও বেশি করে গোলাপ ফুল পাওয়ার জন্য শীত পড়ার আগেকার কিছু পরিচর্যা রয়েছে। সেই পদ্ধতি মেনে চললেই মিলবে দারুন ফুল।

+
শীতে

শীতে গোলাপের পরিচর্যায় ভরে উঠবে বাগান

বসিরহাট: গোলাপ যাকে বলা হয় ফুলের রানী। সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক হিসাবে স্বীকৃত এই গোলাপ ফুল। এই গোলাপ ফুলের আগমন আজ থেকে বহু প্রাচীনকাল থেকেই। গোলাপ পছন্দ করে না এমন কোন মানুষ নেই। বাড়ির ছাদে বা বাগানে গাছ ভরা গোলাপ ফুল ফটুক কে না চায়। তবে সহজ কয়েকটি পদ্ধতি অবলম্বন করলে বাগান ভরে উঠবে রঙিন ফুলে।
গোলাপ সারা বছরই ফুল দেয়, তবে শীতে একটু বেশি দেয়।
advertisement
শীতে আরও আরও বেশি করে ফুল পাওয়ার জন্য শীত পড়ার আগেকার কিছু পরিচর্যা রয়েছে। শীতের আগে ডালপালা একবার ছাঁটাই সেরে ফেলতে হয়। বছরে এই একবার। এতে কী হয়, সাত থেকে দশ দিনের মধ্যে প্রচুর নতুন শাখার জন্ম হয় এবং প্রতিটি শাখাতেই পুষ্ট কুঁড়ি আসে, অঢেল ফুল হয়। তাছাড়া এই প্রুনিং-এর ফলে গাছের আকারও ঠিক থাকে। গোলাপ একটু বেশিই রোদ পছন্দ করে। গোলাপ থেকে ভালো পরিমাণে ফুল পেতে হলে ছয় থেকে আট ঘণ্টা বেশ ভালো রোদের প্রয়োজন।
advertisement
শীতের যেহেতু খুব নরম, তাই এ-সময় পর্যাপ্ত রোদ আসে এমন জায়গায় টব রাখার ব্যবস্থা করুন। গোলাপের গাছের গোড়া থেকে ইঞ্চি-তিনেক মাটি ছেড়ে চারপাশ থেকে পুরনো মাটি দুই ইঞ্চি তুলে নতুন খাবারযুক্ত মাটি দেওয়া উচিত। মাটি তৈরিতে এক ভাগ নতুন দোআঁশ মাটি, দেড় ভাগ ভার্মি কম্পোস্ট বা পাতাপচা সার বা এক বছরের পুরনো গোবর সার দিলেই মিলবে দারুণ ফুল।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তবে শীতের আমেজ বাড়তে গোলাপের চাহিদা যে বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখেনা।
জুলফিকার মোল্যা
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Flower Care : শীতে বাগানে ফুটবে পেল্লায় সাইজের অগণিত গোলাপ, করুন ছোট্ট কয়েকটি কাজ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement