advertisement

Winter Flower Care: শীতের ছাদ বাগানে পিটুনিয়ায় ভরতে জানুন যত্ন নেওয়ার উপায়

Last Updated:

পিটুনিয়ার জন্য একটু প্রশস্ত জায়গা দরকার। তাই সাধারণ টবের বদলে চালি টবে এই গাছ লাগাতে হয়।

+
পিটুনিয়ার

পিটুনিয়ার

বসিরহাট: শীতের সময় পরিবেশের পাশাপাশি মনকে রঙিন করে তুলতে বিভিন্ন ফুল গাছ তৈরিতে ব্যস্ত হয়ে ওঠেন গাছ প্রেমীরা। ঠিক তেমনি ভাবে বসিরহাটের বিভিন্ন নার্সারিতে বাগানপ্রেমীদের ভীড় লক্ষ্য করা গেল। তবে শীতের ফুল গাছ বলতে চন্দ্রমল্লিকা, ডালিয়ার পাশাপাশি যেটি অন্যতম তা হল পিটুনিয়া। শীতের মরশুমের ফুলের মধ্যে পিটুনিয়া বেশ জনপ্রিয়। বাঙালির পছন্দের ফুলগাছের তালিকায় উপরের দিকেই থাকবে পিটুনিয়া। কিন্তু ফুলের শখ থাকলেই তো আর হল না, গাছের যত্নও নেওয়া চাই।
আরও পড়ুন:  ঘুম ঘুম ভাব, ক্লান্তি পিছু ছাড়ে না! এই কয়েকটি খাবারেই কেল্লাফতে, মিলবে তেজি ঘোড়ার এনার্জি
তবে এই গাছের সঠিক পরিচর্যা না হলে সহজেই নষ্ট হয়ে যেতে পারে ও ফুলের পরিমাণ কম হতে পারে। পিটুনিয়ার জন্য একটু প্রশস্ত জায়গা দরকার। তাই সাধারণ টবের বদলে চালি টবে এই গাছ লাগাতে হয়। ছাদে গাছ তৈরির আগে মাটি তৈরির সময় মাটি শুকিয়ে নিন। তার পর মাটির সঙ্গে গোবর সার কিংবা নিমখোল মিশিয়ে নিন। ঝুরঝুরে মাটি টবে দিয়ে তাতে চারা পুঁততে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন:  ছাদবাগান বড় বড় ইনকা গাঁদায় ভরিয়ে তুলতে, জানুন সঠিক পরিচর্যা
গাছ বসানোর পর সপ্তাহখানেক ছায়ায় রাখুন চারাগুলিকে। জল দিয়ে দেখুন গাছ কতটা জল টানছে। এক দিন জল দেওয়ার পর মাটি আর্দ্রতা বেশি থাকলে থাকলে পরদিন আর জল দেবেন না। গাছের ভাল বৃদ্ধির জন্য খোল জল দিতে পারেন। সাত-দশ দিনের পচানো খোলের জল জলের সঙ্গে মিশিয়ে অল্প অল্প করে গাছের গোড়ায় দিন। তবে খোলের পরিমাণ যেন বেশি না হয়। চারা গাছ সংগ্রহের সময় রোগমুক্ত চারা নার্সারি থেকে সংগ্রহ করা উচিত। তবে গাছের প্রতি একটু যত্নশীল ও পরিচর্যার মাধ্যমে সুন্দর সতেজ গাছ তৈরি করতে পারবেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
শীতের শুরুর আগেই অনেক বাগান প্রেমীরা পিটুনিয়াতেই সাধের বাগান ভরিয়ে তুলছে তা বলাই বাহুল্য।
জুলফিকার মোল্যা
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Flower Care: শীতের ছাদ বাগানে পিটুনিয়ায় ভরতে জানুন যত্ন নেওয়ার উপায়
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement