advertisement

Kiara Advani Sunday Platter : মিষ্টি-প্রেমে হাবুডুবু, ডেজার্ট ও চিজে ভরপুর কিয়ারার ডায়েট-ভাঙা নৈশভোজ

Last Updated:

নৈশভোজ ও মিষ্টান্ন কিয়ারার (Kiara Advani’s love for sweets) কাছে যেন একে অপরের পরিপূরক

মুম্বই : পরিপূর্ণ আহারের পর অনেকেই ভালবাসেন মিষ্টিমুখ করতে ৷ অনুরাগীরা মনে করেন, কিয়ারা আডবাণীরও (Kiara Advani) এই অভ্যাস আছে ৷ সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিজে তিনি শেয়ার করেছেন তাঁর রবিবাসরীয় ভোজনবিলাসের ছবি ৷ নৈশভোজ ও মিষ্টান্ন কিয়ারার (Kiara Advani’s love for sweets) কাছে যেন একে অপরের পরিপূরক ৷ তাই তাঁর খাবারে সাজানো আছে ব্লু বেরি দেওয়া চকোলেট ডেজার্ট, স্ট্রবেরি ৷ মেন কোর্সে অপেক্ষা করেছিল গ্রিলড পোট্যাটো উইথ গ্রিন ভেজিটেবলস ও চিজ ৷ এখানেই শেষ নয় ৷ ডিনারের আগে কিয়ারা চেটেপুটে খেয়েছেন এক প্লেট ভর্তি ধোসা ও নারকেলের চাটনি ৷
এর আগেও কিয়ারার পোস্টে উঠে এসেছে মিষ্টি পদের কথা ৷ রাখিবন্ধনের দিন একটি ছবি শেয়ার কেছিলেন কিয়ারা ৷ সেখানে তাঁর ভাইদের দেখা যাচ্ছিল ৷ সে ছবিতে রকমারি কেক সাজানো ছিল টেবিলে ৷ কিয়ারার জন্মদিনে তোলা সেই ছবিতে টেবিলে রাখা ছিল চকোলেট কেক ও কিউয়ি টপিংস দেওয়া ফ্রুট কেক ৷ ক্যাপশনে তিনি তাঁর ভাইদের শুভ রাখিবন্ধনের শুভেচ্ছা জানান ৷
advertisement
advertisement
আরও পড়ুন : প্লেটভর্তি জিলিপি! কার্তিক আরিয়ানের লোভনীয় প্রাতরাশ দেখে জিভে জল নেটিজেনদের
কিয়ারার ভোজনরসিক স্বভাবের কথা জানেন তাঁর বন্ধু ও সহকর্মীরাও ৷ কিয়ারার সঙ্গে ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনয় করেছিলেন ‘লাস্ট স্টোরিজ’ (Lust Stories) ছবিতে ৷ কিছু দিন আগে কিয়ারাকে ‘মিডনাইট মাঞ্চিজ’ খাওয়ান ভিকি ৷ সেটা ছিল চমৎকার চকোলেট ব্রাউনি ৷ তার উপর টপিংস হিসেবে ছিল চকোলেট গানাশে, পুদিনা পাতা, ওয়ালনাট এবং ব্লুবেরি ৷ ছবির ক্যাপশনে ভিকি লিখেছিলেন ‘‘মধ্যরাতের বিশেষ খাবার এক এবং অদ্বিতীয় কিয়ারার জন্য’’ ৷ উত্তরে কিয়ারা লিখেছিলেন, এ স্বাদের ভাগ হবে না ৷
advertisement
আরও পড়ুন : কলকাতার রসগোল্লার স্বাদে মুগ্ধ ব্রিটিশ হাইকমিশনার, বাংলায় ট্যুইট করলেন আনন্দবার্তা
বলিউডে কিয়ারার প্রথম ছবি মুক্তি পেয়েছিল ২০১৪ সালে ৷ তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’, ‘মেশিন’, ‘লাস্ট স্টোরিজ’, ‘কলঙ্ক’, ‘কবীর সিং’, ‘গুড নিউজ’, ‘গিল্টি’, ‘অংরেজি মিডিয়াম’, ‘লক্ষ্মী’, ‘ইন্দু কি জওয়ানি’ এবং ‘শেরশাহ’ ৷ তাঁর আগামী ছবির মধ্যে অন্যতম ‘ভুল ভুলাইয়া টু’ এবং ‘যুগ যুগ জিয়ো’ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kiara Advani Sunday Platter : মিষ্টি-প্রেমে হাবুডুবু, ডেজার্ট ও চিজে ভরপুর কিয়ারার ডায়েট-ভাঙা নৈশভোজ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement