advertisement

Kheer-Doi: নবদ্বীপের ক্ষীর-দই খেয়েছেন? কীভাবে তৈরি হয় জানেন? রেসিপি জানুন

Last Updated:

Kheer-Doi: কথিত আছে নদিয়ার নবদ্বীপে এই ক্ষীরের দইয়ের জন্ম সাল বলতে গেলে আনুমানিক ১৯৩০ সাল! লালচে দেখতে এই দই খেতে দারুণ! বাড়ছে চাহিদা

+
নবদ্বীপের

নবদ্বীপের বিখ্যাত ক্ষীরের দই

নদিয়া: আট ঘণ্টা দুধ জ্বাল দিয়ে তৈরি হচ্ছে ক্ষীরের দই নদিয়ায়। শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান শ্রীধাম নবদ্বীপ! এখানে ঘুরতে আসেনি এমন লোক খুব কমই রয়েছেন। তবে হ্যাঁ , নবদ্বীপে তো এসেছেন ক্ষীরের দই বা লাল দই কখনও খেয়েছেন? জানেন কি এই দই কীভাবে তৈরি হয় এবং কোথায় পাওয়া যায় ? কথিত আছে নদিয়ার নবদ্বীপে এই ক্ষীরের দইয়ের জন্ম সাল বলতে গেলে আনুমানিক ১৯৩০ সাল। তবে এ দই যেই তৈরি করুক না কেন ,এই লোভনীয় মিষ্টান্নটি প্রস্তুত প্রণালী এমন কিছু কঠিন নয়।
জানা যায় নদিয়ার নবদ্বীপে দুধের বাজার নামকরা যেখানে একদম খাঁটি দুধ পাওয়া যায় , সেই দুধ কিনে নিয়ে আসেন প্রস্তুতকারকেরা , এরপর কড়াইয়ে আট ঘণ্টা ধরে দুধ জ্বাল  দিয়ে ক্ষীর তৈরি করা হয় , এরপর মাটির ছোট বড় বিভিন্ন সাইজের হাঁড়িতে ক্ষীর ঢেলে সাজিয়ে , এরপর আবার নিচে আগুন দিয়ে হিট দেওয়া হয়। এভাবেই তৈরি হচ্ছে বংশ-পরম্পরা ধরে নবদ্বীপে ক্ষীর দই , এই দই লাল হওয়ার কারণ হিসেবে প্রস্তুতকারকেরা জানান এই দুধ মহিষের দুধ যা জ্বাল দিলে লাল হয়। তবে এই শীতের মরশুমেও বেশ চাহিদা রয়েছে দইয়ের।
advertisement
advertisement
শুধু নদীয়া বা পশ্চিমবঙ্গে নয় এই দই পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে । বর্তমানে প্রতিদিন হাজার হাজার ভক্তদের সমাগম বেড়েই চলেছে নবদ্বীপে। নবদ্বীপে ঘুরতে এসে অনেকেই বাড়ির জন্য সঙ্গে করে নিয়ে যাচ্ছেন এই ক্ষীর দই। ঘনত্ব অতিরিক্ত বেশি হওয়ায় নিয়ে যেতে কোনও অসুবিধা হয় না। এমনকি প্রাথমিকভাবে এই দই নিয়ে যেতে গেলে কোনও ফ্রিজের দরকারও পড়ে না। ২৫০ টাকার কাছাকাছি এক কেজির দাম এই দইয়ের। যার বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে সামঞ্জস্য রেখেই দাম ধার্য করা হয়েছে বলে জানাচ্ছেন দোকানদারেরা।
advertisement
 Mainak Debnath 
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kheer-Doi: নবদ্বীপের ক্ষীর-দই খেয়েছেন? কীভাবে তৈরি হয় জানেন? রেসিপি জানুন
Next Article
advertisement
ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের...বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল
ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের...বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল
  • ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের.

  • বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল

  • বক্সে কিং কানের মুখে অবশ্য হতাশার ছাপ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement