advertisement

আসবে গভীর ঘুম! আর জেগে কাটবে না রাত! ঘরে রাখুন 'এই' জিনিস

Last Updated:

Keeping these 5 plants in the bedroom will help you sleep deeply: রাতে শান্তিতে গভীর ঘুম ঘুমাতে চাইলে ঘরে রাখুন এই পাঁচ গাছ। তাহলে আর জেগে কাটাতে হবে না রাত।

News18
News18
ঘুমের সমস্যা অনেকেরই রয়েছে। ঘুমের জন্য অনেকে ওষুধও খেয়ে থাকেন। ঘুমের জন্য ওষুধ খাওয়া একেবারেই শরীরের জন্য ভালো নয়। ঘুমের সমস্যা কমাতে প্রাকৃতিক কিছু পদ্ধতি অনুসরণ করলে ভালো ফল পাওয়া যেতে পারে। যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা ভালো ঘুমের জন্য ঘরে গাছ রাখতে পারেন। গাছপালা শরীরে এমন কিছু প্রাকৃতিক প্রভাব ফেলে যা ঘুমের সমস্যা দূর করতে পারে। এমন কিছু গাছ রয়েছে যেগুলি ঘরে রাখলে ঘুম ভাল হতে পারে। তবে সব গাছ নয়। জেনে নিন কোন কোন গাছ বেডরুমে রাখলে ঘুম ভাল হতে পারে।
জুঁই গাছ: বেড রুমে জুঁই ফুলের গাছ লাগাতে পারেন। জুঁই গাছ থেকে নির্গত প্রাকৃতিক সুগন্ধ মস্তিষ্কে আরাম দেয়। সেই সঙ্গে ভালো ঘুম হতে সাহায্য করে। এ কারণে যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা ঘরে এ ফুলের গাছটি রাখতে পারেন।
অ্যালোভেরা: অ্যালোভেরার গাছ চুল ও ত্বকের জন্য যে খুবই উপকারী তা আমাদের সকলের জানা। ভালো ঘুমের জন্যও অ্যালোভেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাতে এ গাছ থেকে যে অক্সিজেন নির্গত হয় তা মস্তিষ্কে আরাম দেয়।
advertisement
advertisement
লাভেন্ডার গাছ: ভালো ঘুমের জন্য ল্যাভেন্ডার গাছও লাগাতে পারেন। বাতাস বিশুদ্ধ করতে ল্যাভেন্ডার গাছের জুড়ি নেই। এ গাছটি বেড রুমে রাখলে মানসিক চাপ, উৎকন্ঠা কমে। সেই সঙ্গে ঘুমও ভালো হয়।
স্নেক প্ল্যান্ট: বাস্তুশাস্ত্রে মেনে অনেকেই বাড়িতে ল্যাভেন্ডার গাছ লাগান। যদি কারও শ্বাস-প্রশ্বাসে সমস্যা থাকে তাহলে এই গাছটি ঘরে রাখলে উপকার পাবেন। এ গাছটি ঘরের বাতাস নির্মল রাখতে সাহায্য করে। সেই সঙ্গে চোখের অস্বস্তি, মাথা ধরা কমায়।
advertisement
মানি প্ল্যান্ট: এই গাছটি খুব সহজেই বাড়তে থাকে। খুব যত্নেরও প্রয়োজন হয় না। মানি প্ল্যান্ট ঘরের মধ্যে থাকলে কার্বন-ডাই-অক্সাইড ও ফর্ম্যালডিহাইডের মতো দূষক পদার্থকে দূর করে ঘরের ভিতরের বাতাসকে দূষণমুক্ত করে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
আসবে গভীর ঘুম! আর জেগে কাটবে না রাত! ঘরে রাখুন 'এই' জিনিস
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement