advertisement

Jungle Mahal Tourism: শাল-মহুলে ঘেরা মনোরম জঙ্গলমহল! পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান? অপেক্ষায় নতুন 'আনন্দ'

Last Updated:

পুজোর ছুটিতে ঘুরে দেখুন জঙ্গলমহলের এই গ্রাম। মেতে উঠুন শাল, মহুলে ঘেরা প্রান্তিক জঙ্গলে ঘেরা প্রথম বছরের মহিলাদের আয়োজনে আয়োজিত এই পুজোতে।

+
ছবির

ছবির মতো সুন্দর জঙ্গল মহল

মেদিনীপুর, রঞ্জন চন্দ: দুর্গাপুজো মানেই সবার আবেগ ও উন্মাদনা। নতুন জামা কাপড় পরে মণ্ডপে যাওয়া ঠাকুর দেখার জন্য, বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে এক অন্যতম এই দুর্গোৎসব। তবে জঙ্গলমহলের এই গ্রামে হত না দুর্গাপুজো। হাতির ভয় পেরিয়ে বেশ কয়েক কিলোমিটার দূরে পুজো দেখতে যেতে হত সকলকে। হয়ত বা সব দিন পুজো দেখতে যাওয়া হত না গ্রামবাসীদের। তাই সেই হাতির ভয় থেকে গ্রামে দুর্গাপুজোর উদ্যোগ। জঙ্গলমহলের মহিলারাই উদ্যোগ নিল গ্রামে পুজো করার। রাজ্য সরকারের প্রদত্ত লক্ষ্মী ভাণ্ডারের টাকায় রাতারাতি পুজোর আয়োজন গ্রামের মহিলাদের।
জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার অন্তর্গত রয়েছে ভাদুলিয়া গ্রাম। সম্প্রতি এই গ্রামকে সাজিয়ে তোলা হয়েছে নানা ছবিতে। ঝাড়গ্রামের খোয়াবগাঁওয়ের আদলে এই গ্রামকে সাজিয়ে তোলা হয়েছে নতুনভাবে। তবে এই গ্রামেই এত ঘন জঙ্গল যে, হাতির দৌরাত্ম তো রয়েছে, সেই সঙ্গে প্রায় সময় শেয়ালেরও উৎপাত দেখা দেয়। এই গ্রামের লোধা সবার অধ্যুষিত কয়েকশ মানুষের বসবাস। দুর্গাপুজোর জন্য কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে যেতে হত পাশের গ্রামে।পুজোতে অংশগ্রহণ করে অঞ্জলি দিলেও ফেরার পথে আতঙ্ক থাকত জঙ্গলে দাঁতালদের।
advertisement
advertisement
দিনের পর দিন এই অবস্থায় কাটানোর পর অবশেষে নিজেরাই উদ্যোগী হলেন দুর্গাপুজো আয়োজনে। পশ্চিম মেদিনীপুরের ওই এলাকার তিনটি গ্রামের প্রায় শ’তিনেক পরিবারের জীবিকা চাষবাস, মুরগি চাষ, শাল পাতা তৈরি করা। সম্প্রতি, গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আঁকি-বুকি করে নামকরণ করা হয়েছে পলাশগাঁ। এবার এই ছবির গ্রামে দুর্গা পুজোর আয়োজন। মূলত এই দুর্গাপুজোর উদ্যোক্তা গ্রামের মহিলারা। সারাদিন সংসার এবং বাকি কাজকর্ম সেরে তারা বেরিয়েছেন চাঁদা তুলতে। এই সঙ্গে মুখ্যমন্ত্রী দেওয়ার লক্ষ্মী ভাণ্ডারের টাকায় তারা আয়োজন করছেন এই পুজোর।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রথম বছর নিজের গ্রামে নিজের হাতে পুজোর আয়োজন করবেন, অঞ্জলি দেবেন সেই ভেবে আনন্দে শিহরিত সকলে। তবে পুজোর ছুটিতে ঘুরে দেখুন জঙ্গলমহলের এই গ্রাম। মেতে উঠুন শাল, মহুলে ঘেরা প্রান্তিক জঙ্গলে ঘেরা প্রথম বছরের মহিলাদের আয়োজনে আয়োজিত এই পুজোতে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Jungle Mahal Tourism: শাল-মহুলে ঘেরা মনোরম জঙ্গলমহল! পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান? অপেক্ষায় নতুন 'আনন্দ'
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement