advertisement

ফিস কাটলেট নয়, অতিথি আপ্যায়নে সহজে বানিয়ে ফেলুন কাঁচাকলার কাটলেট

Last Updated:

বাড়িতে হঠাৎ অতিথি এসে গেলে অনেক সময় চায়ের সঙ্গে দেওয়ার মত কিছু থাকে না। বাইরে থেকে কেনা ফিস কাটলেট বা মাংসের কাটলেট নয়, বাড়িতে থাকা কাঁচাকলা দিয়েই খুব অল্প সময়েই চটজলদি বানিয়ে ফেলতে পারেন কাঁচাকলার কাটলেট। 

+
মুচমুচে

মুচমুচে কাঁচাকলার কাটলেট

দক্ষিণ দিনাজপুর : বাড়িতে হঠাৎ অতিথি এসে গেলে অনেক সময় চায়ের সঙ্গে দেওয়ার মতো কিছু থাকে না। বাইরে থেকে কেনা ফিস কাটলেট বা মাংসের কাটলেট নয়, বাড়িতে থাকা কাঁচাকলা দিয়েই খুব অল্প সময়েই চটজলদি বানিয়ে ফেলতে পারেন কাঁচাকলার কাটলেট।
প্রথমেই গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে বেশ কিছুটা জল গরম করে তাতে টুকরো করে কেটে নেওয়া কাঁচা কলার পিসগুলো দিয়ে সেদ্ধ করে নিতে হবে। উপর থেকেই দিয়ে দিতে হবে সামান্য নুন। এতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
আরও পড়ুন- ৩-৪টে বাদামেই ছু-মন্তর হবে ডায়াবেটিস-কোলেস্টরল! শুধু খেতে হবে এই নিয়ম মেনেই
বেশ কিছুক্ষণ পর ভালভাবে সেদ্ধ হয়ে গেলে দেখবেন কাঁচাকলা গুলো কালো হয়ে এসেছে। তখন অন্য একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে ভালভাবে ম্যাশ করে নিয়ে মশলা হিসেবে প্রথমে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন, পরিমাণ মতো চালের গুঁড়ো, বেসন, সামান্য খাবার সোডা ও সবশেষে সামান্য কাশন ছড়িয়ে বেশ ভালভাবে একই সঙ্গে মিশিয়ে নিতে হবে সবকটি মিশ্রণ।
advertisement
advertisement
এরপর সেই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে কাটলেটের আকারে শেপ দিয়ে নিতে হবে। এইভাবেই সবকটি কাকলেটের আকারে বানিয়ে নিতে হবে। তবে আপনারা নিজস্ব পছন্দ অনুযায়ী শেপ বানিয়ে নিতে পারেন।
আরও পড়ুন- মলত্যাগের সময় রক্ত, যন্ত্রণা? পাইলস থেকে চিরতরে মুক্তি পেতে কী কী খাবেন?
অপরদিকে আবারও গ্যাসে পাত্র বসিয়ে তাতে সাদা তেল গরম করে কাটলেট গুলো ব্রেড ক্রামসে দিয়ে এপিঠ ওপিঠ উল্টে নিয়ে গরম তেলে ছেড়ে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে এইসময় গ্যাসের আঁচ যেন সিম থেকে। এইভাবেই একে একে সবগুলো ভেজে নিলেই তৈরি কাঁচাকলার কাটলেট। এক কাপ চায়ের সঙ্গে মুচমুচে কাঁচাকলার কাটলেট জাস্ট জমে যাবে।
advertisement
সুস্মিতা গোস্বামী 
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ফিস কাটলেট নয়, অতিথি আপ্যায়নে সহজে বানিয়ে ফেলুন কাঁচাকলার কাটলেট
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement