advertisement

হোলির পার্টির পর ক্লান্তি দূর করুন এই নিয়মে !

Last Updated:

দোল, হোলিতে উত্তাল আনন্দ, প্রচুর খাওয়া-দাওয়া! তারপর আবার উইকএন্ড ৷

#কলকাতা: দোল, হোলিতে উত্তাল আনন্দ, প্রচুর খাওয়া-দাওয়া! তারপর আবার উইকএন্ড ৷ কিন্তু উইকএন্ড শেষেই আবার ফিরে যেতে হবে কাজের ভুবনে। ভাবছেন হ্যাংওভার কাটাবেন কী করে! জেনে নিন ক্লান্তি দূর করার সহজ কিছু টিপস-
দিনটা শুরু করুন এক কাপ কড়া চা, সঙ্গে দু’টো থিন অ্যারারুট। সেটা যত দ্রুত খাদ্যনালীতে প্রবেশ করবে, চনমনে দিনের শুরু হবে ততটাই দ্রুত। চায়ে একটু মিশিয়ে নিতে পারেন আদা, দারুচিনি বা গোলমরিচ।
ভেজা টি-ব্যাগটাকে একটু চোখে চেপে ধরতে পারেন। রাতে ঘুম কম হওয়ার ফলস্বরূপ চোখের ফোলা ভাব কমাতে কাজে দেবে সেটা। অবশ্য এক কাপ চায়ের সঙ্গে চলতে পারে কড়া করে টোস্ট করা পাঁউরুটির উপরে মধু মাখিয়ে খাওয়া। দুধ-কর্নফ্লেক্স, বা দই সহযোগে বেশি করে ব্রেকফাস্ট এনার্জি-বুস্টার হিসেবে ভাল কাজ করে। দুগ্ধজাত দ্রব্যের এ ব্যাপারে যথেষ্ট সুনাম রয়েছে।
advertisement
advertisement
ক্লান্তি কাটাতে, শক্তি ফেরাতে, মুখ-হাত-পায়ের চামড়ার ঔজ্জ্বল্য বাড়াতে বিটরুট, গাজর, ব্রকোলি, আনারস, কলা, সবুজ আপেল- এ সবের রস রয়েছে তালিকার প্রথমে।
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ত্বকের উজ্জ্বলতা ফেরাতে দু’টো আপেল, একমুঠো পালং পাতা, এক টুকরো শসা, এক কোয়া লেবু, চাইলে খানিক সেলেরি পাতা, একটা আনারসের এক-চতুর্থাংশ, একটা গোটা অ্যাভোক্যাডোর এক-চতুর্থাংশ একসঙ্গে রস করে মিশিয়ে নিন। অথবা দু’টো আপেল, দু’টো গাজর, এককোয়া লেবু, কিছুটা আদার রস একসঙ্গে মিশিয়ে খাওয়া অবশ্য কর্তব্য। বেশি করে জল খাওয়ার কোনো বিকল্প নেই। জলীয় পদার্থের পরিমাণ যত বেশি থাকবে, পাকস্থলীর শক্তি তত বাড়বে। তাই ডাবের জল, বিভিন্ন লেবুর রস, টমেটোর রস পার্টির হ্যাংওভার কাটাতে অব্যর্থ।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
হোলির পার্টির পর ক্লান্তি দূর করুন এই নিয়মে !
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement