advertisement

Philately & Numismatics: ৫৫ বছর ধরে জমিয়েছেন বিভিন্ন দেশের মুদ্রা ও দুষ্প্রাপ্য ডাকটিকিট ! সংগ্রহশালা গড়তে মরিয়া বৃদ্ধ 

Last Updated:

Philately & Numismatics: এখন ওই ব্যক্তি চাইছেন যদি কোনও সংগ্রহশালা তাকে সাহায্য করে কিংবা তাঁর নামের মিউজিয়াম তৈরিতে সাহায্য করেন তাহলে তাঁর সংরক্ষণগুলো জীবনের শেষেও দেখতে পারবে আগামী প্রজন্মের বিভিন্ন কৌতূহলী মানুষজন

+
খন্দকার

খন্দকার সেলিম

রাহী হালদার, হুগলি: শখের বসে দীর্ঘ ৫৫ বছর ধরে জমিয়েছেন বিভিন্ন দেশের মুদ্রা থেকে ডাকটিকিট। বিভিন্ন সময়কালীন গ্রামাফোন ও তার রেকর্ড। এখন তার পরিমাণ এতটাই হয়ে গিয়েছে যে বাড়িতে আর তার নিজেরই থাকার জায়গা নেই। প্রায় ৩৫ দেশের বিভিন্ন রকম মুদ্রা, একশোর উপর বেশি দেশের দুষ্প্রাপ্য ডাকটিকি সংগ্রহ করছেন তিনি তাঁর কর্মজীবন থেকে। এখন ওই ব্যক্তি চাইছেন যদি কোনও সংগ্রহশালা তাকে সাহায্য করে কিংবা তাঁর নামের মিউজিয়াম তৈরিতে সাহায্য করেন তাহলে তাঁর সংরক্ষণগুলো জীবনের শেষেও দেখতে পারবে আগামী প্রজন্মের বিভিন্ন কৌতূহলী মানুষজন।
হুগলি পুরশুড়ার বাসিন্দা খোন্দকার সেলিম পেশায় ছিলেন প্যাথোলজিস্ট। ১৯৭৩ সাল থেকে কর্মজীবনে কলকাতায় স্থানান্তরিত হন। তখন থেকেই শুরু হয় তাঁর বিভিন্ন কয়েন কালেকশনের নেশা। তারপর থেকে আস্তে আস্তে দেশেরই বিভিন্ন সময়ের শুধু নয়, পাকিস্তান বাংলাদেশ মায়ানমার আফগানিস্তান আরব-সহ মোট ৩৫ দেশের বিভিন্ন রকম মুদ্রা সংগ্রহ করেছেন তিনি। একই সঙ্গে ১০০-র বেশি ডাকটিকিটের সংগ্রহ রয়েছে তাঁর কাছে। যার মধ্যে এমন কিছু ডাকটিকিট আছে, যা বেশ মূল্যবান এবং দুষ্প্রাপ্য।
advertisement
আরও পড়ুন : কেন ফ্রিজে রাখলেই পচে যায় পেঁয়াজ? কোথায় রাখলে তাজা থাকবে? জানুন সহজেই টাটকা রাখার গোপন টিপস
শুধু তাই নয়। একইসঙ্গে তিনি ছিলেন সঙ্গীতপ্রেমীও। তাই বিভিন্ন সময়ের গ্রামাফোন রেকর্ডার সবই রয়েছে তাঁর কাছে। বিভিন্ন সময়ের রেকর্ডারের গান, রেকর্ডিং ক্যাসেট এসব রয়েছে তাঁর বাড়িতেই। পুড়শুড়ায় তাঁর বাড়িতে এখন প্রায়ই মানুষের ভিড় জমে তাঁর এই বিরল সংগ্রহ দেখার জন্য।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Philately & Numismatics: ৫৫ বছর ধরে জমিয়েছেন বিভিন্ন দেশের মুদ্রা ও দুষ্প্রাপ্য ডাকটিকিট ! সংগ্রহশালা গড়তে মরিয়া বৃদ্ধ 
Next Article
advertisement
Nipah Virus: শেষ দেখাতেও নিপা-র ভয়! মারণ ভাইরাসে মৃত নার্সের দেহ গ্রামের বাড়িতে ফেরা নিয়ে সংশয়
শেষ দেখাতেও নিপা-র ভয়! মারণ ভাইরাসে মৃত নার্সের দেহ গ্রামের বাড়িতে ফেরা নিয়ে সংশয়
  • নিপা ভাইরাসে আক্রান্ত নার্সের মৃতদেহ গ্রামে আনা নিয়ে সংশয় দেখা দিয়েছে।পরিবার সহ প্রতিবেশীদের ইচ্ছে শেষবারের মতো তাদের ঘরের মেয়েকে একবার দেখার। কিন্তু বাধ সাধছে নিপা ভাইরাস।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement