Holi 2026: রং খেলা তো হবেই, কিন্তু ঠান্ডাই ছাড়া কী সম্পূর্ণ হয় হোলি? একদিনেই পুরুলিয়া চৌরাসিয়ার দোকানে বিক্রি ৩০০ গ্লাস ঠান্ডাই
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Pooja Basu
Last Updated:
Purulia News : চারিদিকে উৎসবের আমেজ। রংয়ের সাজে সেজে উঠেছে সুন্দরী পুরুলিয়া। আর এই রং-এর উৎসবে বাড়তি পাওনা স্পেশাল ঠাণ্ডাই। দোল ও হোলিতে এর স্বাদে মজেছে পুরুলিয়াবাসী।
পুরুলিয়া : ‘খেলব হোলি রং দেব না তাই কখনও হয়’। তেমনই রং খেলব, ঠাণ্ডাই খাব না তাই বা কী করে হয়! দোল ও হোলির সঙ্গে যেন ওতপ্রতভাবে জড়িত ঠাণ্ডাই। পুরুলিয়া শহরে রয়েছে এমন একটি ঠাণ্ডাই-এর দোকান যেখানে দোল ও হোলি স্পেশাল একটি ঠাণ্ডাই পাওয়া যায়। তবে বছরে মাত্র এই দুটি দিনেই এই স্পেশাল ঠাণ্ডাই পাওয়া যায় এই দোকানে।
এছাড়া বছরের বিভিন্ন সময়ে দই, লস্যি বিভিন্ন শরবত এই সমস্ত কিছু পাওয়া যায়। বংশ পরম্পরায় বিক্রিতারা দোল ও হোলিতে এই ঠাণ্ডাই বিক্রি করেন। এ বিষয়ে দোকানের বিক্রেতা জিতেন্দ্র চৌরাসিয়া বলেন, দোল ও হোলিতে তাদের দোকানের এই স্পেশাল ঠাণ্ডাই খেতে বহু দূর দূর থেকে মানুষ ভিড় করে। এটা তাদের দোকানে হোলি স্পেশাল আইটেম।
advertisement
advertisement
এই সময় প্রায় ২৫০ থেকে ৩০০ গ্লাস ঠাণ্ডাই বিক্রি হয়ে যায় দোল ও হোলিতে। পুরুলিয়া শহরে অন্যান্য উৎসবের মত বসন্ত উৎসবের প্রভাব অনেকটাই বেশি। মূলত এখানে বাঙালিদের পাশাপাশি অবাঙালিরাও অনেকেই বসবাস করেন। এই বিষয়ে দোকানে আসা এক ক্রেতা সন্দীপ গড়াই বলেন, হোলি অসম্পূর্ণ এই ঠাণ্ডাই ছাড়া। দুর্দান্ত টেস্ট এই পানীয়র। প্রতি বছর দোল ও হোলিতে তিনি এই স্পেশাল ঠাণ্ডাই খেয়ে থাকেন।
advertisement
চারিদিকে উৎসবের আমেজ। রংয়ের সাজে সেজে উঠেছে সুন্দরী পুরুলিয়া। আর এই রং-এর উৎসবে বাড়তি পাওনা স্পেশাল ঠাণ্ডাই। দোল ও হোলিতে এর স্বাদে মজেছে পুরুলিয়াবাসী। তাইতো বেশিরভাগ মানুষকেই দেখা যাচ্ছে এই দোকানের ঠাণ্ডাই খেয়ে রং খেলায় মেতেছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya,West Bengal
First Published :
Mar 04, 2026 2:03 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Holi 2026: রং খেলা তো হবেই, কিন্তু ঠান্ডাই ছাড়া কী সম্পূর্ণ হয় হোলি? একদিনেই পুরুলিয়া চৌরাসিয়ার দোকানে বিক্রি ৩০০ গ্লাস ঠান্ডাই









