advertisement

Hibiscus Care Tips: ১০ টাকার এই ছোট্ট 'উপায়' দেখাবে জাদু...! জবা গাছে 'একচিমটি' দিলেই কামাল! ফুলে ফুলে চোখ ধাঁধাবে, নিকেশ হবে পোকামাকড়

Last Updated:

Hibiscus Plant Care Tips: জনপ্রিয়তায় শীর্ষে জবা ফুল। জানুন জবা গাছ লাগানোর সঠিক নিয়ম, দেশি ও বিদেশি ভ্যারাইটির পার্থক্য এবং অভিজ্ঞদের টিপস, যাতে সহজেই ঘরে বাহারি জবা ফুটিয়ে তুলতে পারেন

+
বিদেশি

বিদেশি জবা গাছ লাগানোর আগে এই নিয়ম জানুন

হাওড়া, রাকেশ মাইতি: গোলাপের থেকে কোন অংশে সৌন্দর্যে কম নয় জবা! হ্যাঁ, এমনটাই মনে করা হচ্ছে জবার জনপ্রিয়তা দেখে। বর্তমান সময়ে জবা প্রেমী মানুষের সংখ্যা বিপুল ভাবে বাড়ছে। জবা ফুল নিয়ে চর্চা এবং পালন দুই সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। বর্তমান সময়ে দেশীয় এবং বিদেশি জবার বাহার মুগ্ধ করেছে মানুষকে।
জবা ফুল বলতে যে ধারণা একসময় মানুষের মধ্যে সঞ্চিত ছিল, সেই ধারণা বর্তমান সময়ে অনেকটা আলাদাই বলা চলে। রং বাহার এবং পাপড়ির সৌন্দর্য যেন গোলাপকেও পিছনে ফেলে জবা। সেই দিক থেকে, জবার প্রতি আগ্রহ এবং সখ বাড়ছে মানুষের। তাই অনেকেই জবা গাছ লাগাচ্ছেন। সঠিক পরিচর্যা না জেনে জবা গাছ লাগিয়ে বাঁচিয়ে রেখে ভাল ফুল পাওয়া সম্ভব নয়। তাই অভিজ্ঞ পালনকারীদের মতে, গাছ লাগানোর প্রাথমিক জ্ঞান থাকলেই শুধু হবে না। গাছ তৈরি করে ভাল ফুল পেতে হলে জবা গাছ পালনের প্রকৃত পথ অবলম্বন করতে হবে।
advertisement
আরও পড়ুন: জিলিপি আর বাদামের জন্য বিখ্যাত এই মেলা! সারি সারি দোকানে মেলে অর্ধেক দামে মিষ্টি
তাইওয়ান, অস্ট্রেলিয়া বা আমেরিকার জবা যেগুলি আমাদের আবহাওয়ার সঙ্গে খুব সহজে খাপ খাওয়াতে পারে না। তার জন্য অনেক বেশি কেয়ার এবং অভিজ্ঞতার প্রয়োজন। তার পরিবর্তে যে সমস্ত জবা এদেশে সহজে বেঁচে থাকে। বিদেশি জবার সঙ্গে দেশীয় জবার ক্রস বেডিং করিয়ে অনেক বেশি সুন্দরের জবা সৃষ্টি হয়েছে। যেগুলি খুব সহজে আমাদের দেশের আবহাওয়ায় জন্মাতে পারে। তাই প্রথমে এই সমস্ত দেশীয় গাছ লাগিয়ে অভিজ্ঞতা সঞ্চয়ের পর। বিদেশি প্রজাতির জবা চাষ অনেক সুবিধাজনক বলেই জানাচ্ছেন অভিজ্ঞ জবা পালনকারীরা।
advertisement
advertisement
আরও পড়ুন: হাওড়া – গুহাহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রা আরও আকর্ষণীয়! থাকছে বাঙালি থালি
এ বিষয়ে অভিজ্ঞ প্রায় ২ দশকের জবা গাছ পালনে অভিজ্ঞতা সম্পন্ন শেখর কুমার দাস জানান, জবার প্রতি আকৃষ্ট হলে প্রথমে বিদেশি ভ্যারাইটি না গাছ লাগানোই বেশি ভাল। প্রথমে ইন্ডিয়ান ভ্যারাইটি টপিকল জবা গাছ লাগিয়ে যেকোনও উদ্যোগী শুরু করতে পারেন জবা পালন। তিনি আরও বলেন, বেশি সার বেশি খাবার দিলেই গাছ ভাল হবে না। গাছ পরিচর্যার জন্য তার প্রকৃত বৃদ্ধি প্রকৃত সৌন্দর্য বজায় রাখার সুযোগ দিতে হবে। প্রথমে সাধারণ মাটিতে গাছ লাগিয়ে, কিছুদিন পর খাবার দেওয়া প্রয়োজন। গাছ মাটিতে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ দিতে হবে।  যদিও গোলাপের মত বেশি খাবারের প্রয়োজন হয় না আবার খুব কমও নয়।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hibiscus Care Tips: ১০ টাকার এই ছোট্ট 'উপায়' দেখাবে জাদু...! জবা গাছে 'একচিমটি' দিলেই কামাল! ফুলে ফুলে চোখ ধাঁধাবে, নিকেশ হবে পোকামাকড়
Next Article
advertisement
Centre State Conflict: দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র! পাল্টা বদলির নির্দেশ নবান্নের, মুর্মুর অভিযোগের জেরেই সংঘাত?
দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র! নারাজ রাজ্য, মুর্মুর অভিযোগের জেরেই সংঘাত?
  • দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির সিপি-কে ডেপুটেশনে চাইল কেন্দ্র৷

  • দুই অফিসারকে দিল্লি পাঠাতে নারাজ রাজ্য৷

  • ফের কেন্দ্র- রাজ্য সংঘাতের আশঙ্কা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement