Howrah News: জিলিপি আর বাদামের জন্য বিখ্যাত এই মেলা! সারি সারি দোকানে মেলে অর্ধেক দামে মিষ্টি
- Reported by:RAKESH MAITY
- local18
- Published by:Rachana Majumder
Last Updated:
হাওড়া শহর থেকে কয়েক কিলোমিটার দূরত্বে হাওড়া স্টেশন ও হাওড়া বাস স্ট্যান্ড থেকে হাওড়া আমতা রোড ধরে মুন্সিরহাট। মুন্সিরহাট চাঁদনী মোড় সংলগ্ন মেলা। এখানের আকর্ষণ মাটির জিনিসপত্র সংসারের প্রয়োজনীয় জিনিস, খেলনা বিনোদনে সার্কাস দোলনা-সহ নানা জিনিস আর অন্যতম আকর্ষণ জিলিপি।
advertisement
advertisement
advertisement
advertisement
স্থানীয় মানুষ এবং বিক্রেতাদের কথায়, এই মেলায় জেলা ও জেলার বাইরে থেকেও মানুষ আসেন। এর মধ্যে বহু মানুষ আসেন জিলিপি'র টানে। এখানে জিলিপি দারুণ চাহিদা, প্রচুর পরিমাণে বিক্রি হবার কারণেই দাম থাকে কম। অধিকাংশ জিলিপি বিক্রেতা দক্ষিণ ২৪ পরগনা থেকে হাজির হয়। বেশ কিছু বিক্রেতা বংশপরম্পরায় এখানে হাজির হচ্ছেন।
advertisement







