advertisement

Health Benefits of Papaya: কাঁচা পেঁপে খেতেই হবে! গ্যাস ও বদহজমের মহাওষুধ এটি, জানুন চিকিৎসকের টিপস

Last Updated:

Health Benefits of Papaya: নিয়মিত কাঁচা পেঁপে খেলে ত্বকের সমস্যাও দূর হয়, বিশেষ করে ব্রণ এবং ত্বকের উপর নানা দাগ দূর করতে কাঁচা পেঁপে ভীষণ কার্যকরী।

উত্তর দিনাজপুর: আপনি কি বহুদিন ধরে গ্যাস্ট্রিক কিংবা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন ? কিছু খেলেই একটুতেই পেটে অ্যাসিডিটি হয়। চিন্তা না করে এবার থেকে রোজ খাবারে রাখুন কাঁচা পেঁপে।
নিয়মিত কাঁচা পেঁপে খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক কিংশুক প্রামাণিক। কাঁচা পেঁপে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি বা অম্লতা দূর করতে মহা ওষুধ। শরীরকে ভিতর থেকে পরিষ্কার করে এই কাঁচা পেঁপে। চিকিৎসক কিংশুক প্রামাণিকের মতে নিয়মিত কাঁচা পেঁপে খেলে ত্বকের সমস্যা দূর হয়, বিশেষ করে ব্রণ এবং ত্বকের উপর নানা দাগ দূর করতে কাঁচা পেঁপে ভীষণ কার্যকরী।
advertisement
আরও পড়ুন: দুধে অ্যালার্জি? শরীরে ক্যালশিয়ামের ঘাটতি পূরণ করবে এগুলি, জানুন
যাঁদের হামেশাই পেটের গোলমাল দেখা দেয় তাঁরা স্যালাড হিসেবেও কাঁচা পেঁপে খেতে পারেন। এছাড়াও প্রতিদিন দুপুর কিংবা রাতের খাবারে কাঁচা পেঁপে রাখতে পারেন। প্রতিদিন সকালবেলা এক গ্লাস জল এর সঙ্গে খালি পেটে কাঁচা পেঁপে চিবিয়ে খেলে গ্যাসের সব সমস্যা থেকেও মুক্তি পাবেন।
advertisement
advertisement
চিকিৎসক কিংশুক প্রামানিক জানান, কাঁচা পেঁপে খেলে শরীরে কোনও খারাপ কোলেস্টরেল কিংবা ফ্যাট জমে না। শরীরের রক্ত সরবরাহ হতে সহায়তা করে কাঁচা পেঁপে। নিয়মিত কাঁচা পেঁপে খেলে উচ্চ রক্তচাপ থেকে রেহাই পাওয়া যায়। এছাড়াও যাঁরা দীর্ঘদিন ধরে ব্রণ, ফুসকুরি , মেচেতা ইত্যাদি সমস্যায় ভুগছেন তাঁরা নিয়মিত কাঁচা পেঁপে খেলে ব্রণর সমস্যা ও এর দাগ থেকে রেহাই পাবেন। তাই প্রতিদিন খাবারে রাখুন কাঁচা পেঁপে।
advertisement
পিয়া গুপ্তা
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Benefits of Papaya: কাঁচা পেঁপে খেতেই হবে! গ্যাস ও বদহজমের মহাওষুধ এটি, জানুন চিকিৎসকের টিপস
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement