advertisement

Weight Loss | কোনও কিছুতেই ওজন কমছে না! প্রাচীন ভারতের ঐতিহ্যবাহী এই পানীয় মন্ত্রের মতো কাজ করে

Last Updated:

Gond Katira For Weight Loss: গ্রীষ্মকালে শরীরকে ঠান্ডা রাখতে এবং যথেষ্ট হাইড্রেশন এবং পুষ্টির জোগান দিতে এটা খাওয়া হত।

Gond Katira For Weight Loss: হাঁসফাঁস করা গরম। প্রাণ ওষ্ঠাগত। কোল্ডড্রিঙ্কস আর আইসক্রিমের বিক্রিটাও বেড়ে যায় এই সময়। কিন্তু জানা আছে কী, গরমের হাত থেকে বাঁচতে কোল্ডড্রিঙ্কসে গলা ভেজালে কিংবা আইসক্রিমে রসনা মেটালে কী পরিমাণ ফ্যাট আর কোলেস্টেরল শরীরে ঢোকে! তাছাড়া শুধু ঠান্ডা হওয়াই তো সব নয়, এসময়টায় শরীরে যথেষ্ট হাইড্রেশনের পাশাপাশি পুষ্টিরও প্রয়োজন। তাচি প্রখর গ্রীষ্মে চাই গোন্ড কাটিরা। সেটা আবার কী? এটা হল প্রাচীন ভারতের ঐতিহ্যবাহী খাদ্য এবং পানীয়। গ্রীষ্মকালে শরীরকে ঠান্ডা রাখতে এবং যথেষ্ট হাইড্রেশন এবং পুষ্টির জোগান দিতে এটা খাওয়া হত।
গোন্ড কাটিরা কী: এটা একটা ভেষজ স্ফটিক। যা ট্রাগাকান্থ গাম নামেও পরিচিত। লোকোভিড গাছের রস থেকে এক ধরনের আঠা বের হয়। দেখতে অনেকটা প্যাঁচানো স্ফটিকের মতো। জলে ভেজালে এগুলো ফুলে যায়। কিছুক্ষণ নাড়লেই একটা ঘন মিশ্রণ তৈরি হয়। এটাকেই গোন্ড কাটিরা বলে। শরীর ঠান্ডা রাখতে, নাক থেকে রক্তপাত বন্ধ করতে, কাশি, পেট খারাপ, আমাশার মতো বিভিন্ন রোগের আয়ুর্বেদিক চিকিৎসায় এটা ব্যবহার হত। এই গোন্ডের সবচেয়ে আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা হল ডায়ারিয়ার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য উভয়ই নিরাময় করতে সাহায্য করে। তবে সমস্যা হল, এত উপকারিতা থাকলেও এটা খেতে বিস্বাদ। জলে মিশলে জেলির মতো ফুলে যায়। গোন্ড কাটিরা সেবন এবং ওজন কমানোর কিছু সহজ এবং কার্যকরী উপায় এখানে দেওয়া হল।
advertisement
আরও পড়ুন - সকাল সকাল গরম জলে মধু মিশিয়ে খান? চরম ক্ষতি করছেন না তো শরীরের? জানুন আয়ুর্বেদ যা বলছে
বাড়িতে বিভিন্ন উপায়ে গোন্ড কাটিরা তৈরির পদ্ধতি: এর কোনও স্বাদ নেই। কোনও গন্ধ নেই। গ্রীষ্মকালে ওজন নিয়ন্ত্রণে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিভিন্ন উপায়ে এটা তৈরি করা যেতে পারে। তবে পানীয় এবং মিষ্টির সঙ্গে মেশালে খেতে ভালো লাগে।
advertisement
advertisement
এক বাটি গোন্ড কাটিরা: সকালের জলখাবারে এক বাটি গোন্ড কাটিরা শরীরের জন্য দারুণ উপকারী। রাতে একটা বাটিতে দেড় কাপ লো ফ্যাট দুধ, বাদাম, ১ থেকে ২ চা চামচ গোন্ড এবং সামান্য ভ্যানিলা এসেন্স মিশিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। পরদিন সকালে গোন্ড জেলির মতো বাটিতে সেট হয়ে গেলে তাতে কিছু কুচো ফল, বাদাম এবং মধু দিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে। ব্যস, জলখাবারে গোন্ড কাটিরা তৈরি।
advertisement
গোন্ড কাটিরা শরবত: এক গ্লাস জল, এক চা চামচ গোন্ড, গুঁড়ো পুদিনা পাতা এবং দুটো লেবুর রস মিশিয়ে ফ্রিজে রাখতে হবে। পরদিন গোন্ড ফুলে গেলে মধু, বিট নুন এবং ঠান্ডা জল ভালো করে মিশিয়ে নিয়ে খেতে হবে। এটা দ্রুত ওজন কমাতে সাহায্য করে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weight Loss | কোনও কিছুতেই ওজন কমছে না! প্রাচীন ভারতের ঐতিহ্যবাহী এই পানীয় মন্ত্রের মতো কাজ করে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement