advertisement

শীত পড়লেই খুশকির সমস্যা? অকালে চুল পড়ে যেতে পারে! সমাধান ৫ ঘরোয়া উপাদানে

Last Updated:

এই সমস্যা থেকে নিস্তার পেতে বহুমূল্য শ্যাম্পু বা নামীদামী স্যালোঁ নয়, ভরসা রাখুন ঘরোয়া কিছু উপাদানে।

শীতকাল এলেই রুক্ষ হয়ে যায় ত্বক। শুরু হয় খুশকির সমস্যাও। যার ফলে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে। খুশকি শুধু লোকলজ্জার কারণ হয়ে ওঠে না, খুশকি চুলের গোড়া আলগা করে দেয়। ফলে অকালে চুল ঝড়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। এই সমস্যা থেকে নিস্তার পেতে বহুমূল্য শ্যাম্পু বা নামীদামী স্যালোঁ নয়, ভরসা রাখুন ঘরোয়া কিছু উপাদানে।
মধু এবং লেবুর মিশ্রণ
চুল পরিষ্কার করতে সাহায্য করেন লেবু। মধু ফিরিয়ে আনে চুলের আর্দ্রতা। তাই এই দুইয়ের মিশ্রণে সহজেই আপনার চুলের খুশকি দূর হতে পারে। তিন থেকে চার টেবিল স্পুন মধুর সঙ্গে মিশিয়ে নিন অর্ধেক লেবুর রস। সেই মাস্কটি দিয়ে ১৫ মিনিট ধরে মাথায় মাসাজ করুন ধীরে ধীরে। এর পর চুল ধুয়ে ফেলুন।
advertisement
advertisement
নারকেল এবং নিম
শীতে চুলকে ভাল রাখে নারকেল তেল। এই তেলের সঙ্গে নিম তেল মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুশকি তাড়ানোর ওষুধ। সম পরিমাণ নারকেল এবং নিম তেল দিয়ে তৈরি মিশ্রণটি মাথায় লাগিয়ে নিন। কিছু ক্ষণ সেটি রাখার পর চুলে শ্যাম্পু করে ফেলুন।
advertisement
দই
খুশকি দূর করার মোক্ষম ওষুধ দই। দইয়ের এনজাইম খুশকি তাড়াতে সাহায্য করে। মাথায় দই দিয়ে কিছু ক্ষণ মাসাজ করতে পারেন। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। সুফল পাবেন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শীত পড়লেই খুশকির সমস্যা? অকালে চুল পড়ে যেতে পারে! সমাধান ৫ ঘরোয়া উপাদানে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement