advertisement

Skin Care for Men : বাড়িতেই করুন ফ্রুট ফেশিয়াল, নিউ ইয়ার্স ইভের পার্টিতে আপনিই হবেন সুন্দরীদের আকর্ষণের মধ্যমণি

Last Updated:

কীভাবে বাড়িতে ফেশিয়াল করবেন, তার জন্য রইল পর পর কিছু পদক্ষেপ (steps for fruit facial for men at home)

‘লেডিস বিউটি পার্লারের’ বদলে কলকাতায় এখন ‘ইউনিসেক্স সালোঁ’-র সংখ্যা অনেক বেশি৷ কারণ মেয়েদের পাশাপাশি ছেলেরাও পাল্লা দিয়ে নিজেদের চেহারার সৌন্দর্যের প্রতি যত্নশীল (skincare for men)৷ তাঁরাও নিয়মিত পার্লারে যান ত্বক ও চুলের যত্ন নিতে৷ বাড়িতেও তাঁরা অনুসরণ করেন বিভিন্ন রপটান৷ যদি পার্লারে যাওয়ার সময় হাতে না থাকে, বাড়িতেই করে নিন ফেশিয়াল৷ তার পর ঝলমল করুন বড়দিন বা নতুন বছরের পার্টিতে৷ কীভাবে বাড়িতে ফেশিয়াল করবেন, তার জন্য রইল পর পর কিছু পদক্ষেপ (steps for fruit facial for men at home)৷
মুখ ধুয়ে পরিষ্কার করে নিন-
কাঁচা দুধ নিন দু’ চামচ৷ তার পর সারা মুখে সেটি মাখুন ভাল করে৷ দু’ মিনিট পর তুলো দিয়ে ভাল করে মুখ পরিষ্কার করে নিন৷ এর পর জল দিয়ে মুধ ধুয়ে ফেলুন৷
advertisement
advertisement
মুখ পরিষ্কার করার পর এ বার স্ক্রাবিংয়ের পালা৷ দুই তৃতীয়াংশ লেবুর খোসা নিন৷ তার পর মিক্সিতে পিষে একটা মিশ্রণ তৈরি করুন৷ হাফ চামচ করে গোলাপজল এবং ওটমিল মেশান ওই মিশ্রণে৷ এ বার ওই মিশ্রণ মুখে লাগিয়ে দু’-তিন বার বৃত্তাকার ভঙ্গিমায় স্ক্রাব করুন৷ তার পর ধুয়ে ফেলুন৷
advertisement
এর পরবর্তী ধাপ ফেস লিফ্টিং৷ তার জন্য নিন অর্ধেক চামচ মধু৷ কয়েক ফোঁটা জল মেশান তাতে৷ এই মিশ্রণ দিয়ে মুখ মালিশ করুন পাঁচ মিনিট ধরে৷ তার পর মুখ ভাল করে ধুয়ে নিন৷
advertisement
সব কিছুর শেষ ধাপে থাকছে বাষ্প বা স্টিম৷ তার জন্য একটি পাত্রে জল গরম করে সেই স্পর্শ নিন মুখে৷ এর পর হাল্কা হাতের ছোঁয়ায় ব্ল্যাকহেড ও হোয়াইট হেড তুলে ফেলুন ওপেন পোরস থেকে৷
ফ্রুট ফেশিয়াল-
ত্বকের যত্নের শেষ ধাপে থাকছে ফ্রুট ফেশিয়াল৷ তার জন্য আপনি পছন্দ করে নিতে পারেন স্ট্রবেরি, পেঁপে অথবা কলা৷ এই ফলগুলির যে কোনও একটাকে মিক্সিতে পিষে নিন৷ তার সঙ্গে কোকোয়া পাউডার ও মধু মিশিয়ে তৈরি করুন প্যাক৷ এই নিশ্রণ মুখে লাগিয়ে মালিশ করুন৷ তার পর ধুয়ে ফেলুন ভাল করে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skin Care for Men : বাড়িতেই করুন ফ্রুট ফেশিয়াল, নিউ ইয়ার্স ইভের পার্টিতে আপনিই হবেন সুন্দরীদের আকর্ষণের মধ্যমণি
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement