advertisement

Food to stop Migraine : মাইগ্রেনের যন্ত্রণায় ছটফট করতে হয়? ডায়েটে রাখুন এই খাবারগুলি

Last Updated:

মাইগ্রেনের যন্ত্রণা নিয়্ন্ত্রণে কোন কোন খাবার ডায়েটে রাখবেন, দেখে নিন (Food to stop Migraine)

মাইগ্রেনের সমস্যায় যাঁরা ভোগেন তাঁরা টের পান এর কষ্ট (migraine pain)৷ মাইগ্রেনের যন্ত্রণা বেড়ে গেলে বমি হয়৷ শব্দ ও আলো সহ্য করা যায় না৷ কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন অবধি মাইগ্রেনের সমস্যা স্থায়ী হতে পারে৷ শিকেয় ওঠে দৈনন্দিন কাজকর্ম৷ মাইগ্রেনের নিরাময়ের জন্য সঠিক সময়ে সঠিক ওষুধ খেতে হবে৷ পালন করতে হবে উপযুক্ত লাইফস্টাইলও৷ মাইগ্রেন নিয়ন্ত্রণে গুরুত্বপূ্র্ণ হল স্বাস্থ্যকর ডায়েটও৷ এই শারীরিক সমস্যা নিয়্ন্ত্রণে কোন কোন খাবার ডায়েটে রাখবেন, দেখে নিন (Food to stop Migraine)-
দানাশস্য ও বাদাম-
ম্যাগনেসিয়াম সমৃদ্ধ যে কোনও খাবার মাইগ্রেন কমাতে সাহায্য করে৷ ফ্ল্যাক্সসিড, শিয়া সিড, কাজুবাদাম-এই সব খাবার ম্যাগনেসিয়ামে ভরা৷ দৈনিক আহারে এই উপাদানগুলি থাকলে মাইগ্রেন এবং অন্যান্য মাথাব্যথা সংক্রান্ত সমস্যা কমে যায়৷
advertisement
advertisement
যে সব খাবার শরীরকে হাইড্রেটেড রাখে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, সেগুলি মাইগ্রেন নিয়ন্ত্রণেও সাহায্য করে৷ ফ্লেভারড টিয়ের মধ্যে পিপারমিন্ট টি বেছে নিন মাইগ্রেন উপশমে৷
গ্যাসে সমস্যার জন্য অনেক সময়ে মাইগ্রেন হয়৷ সেক্ষেত্রে ডায়েটে রাখুন টকদই৷ আপনার পেটের স্বাস্থ্য ভাল রাখে এবং ডিহাইড্রেশন রোধ করে৷
advertisement
তাজা ফল ও সব্জি সবসময়েই শরীরে সার্বিক পুষ্টির আধার৷ ডায়েটে ফল ও সব্জি রাখলে মাইগ্রেনের সমস্যা কমে যায়৷
মাছ-
মাছ, বিশেষত সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি আছে৷ এই উপাদান ইনফ্লেম্যাশন কমাতে সাহায্য করে৷ মাছ ও সামুদ্রিক খাবারে থাকা প্রোটিন ও ভাল ফ্যাট মাইগ্রেন সমস্যা নিয়ন্ত্রণ করে৷ পাশাপাশি, শরীরে পুষ্টিমূল্যও যোগ করে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Food to stop Migraine : মাইগ্রেনের যন্ত্রণায় ছটফট করতে হয়? ডায়েটে রাখুন এই খাবারগুলি
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement