advertisement

Makeup Tips: মেকআপ-এর সঙ্গে ত্বক থাক সতেজ, নিজেকে আকর্ষণীয় করে তুলুন এই সহজ কয়েকটি টিপসের সাহায্যে

Last Updated:

দিনের জন্য প্রস্তুত হওয়ার সময় প্রেরণা দেশমুখের এই সহজ টিপসগুলি অনুসরণ করলে মেকআপের পাশাপাশি ত্বকে সতেজতাও বজায় থাকবে।

মেকআপ-এর সঙ্গে ত্বক থাক সতেজ, নিজেকে আকর্ষণীয় করে তুলুন এই সহজ কয়েকটি টিপসের সাহায্যে
মেকআপ-এর সঙ্গে ত্বক থাক সতেজ, নিজেকে আকর্ষণীয় করে তুলুন এই সহজ কয়েকটি টিপসের সাহায্যে
প্রায় সমস্ত মহিলারাই মেক-আপ করতে পছন্দ করেন। তবে যে কোনও ক্ষেত্রেই মেকআপ ব্যবহারই শুধু যথেষ্ট নয়, এর জন্য কীভাবে মেক-আপ সঠিক ভাবে প্রয়োগ করতে হয় তাও জানা জরিরী। মেক-আপ প্রয়োগ করার সময় আমাদের অনেক ছোটখাটো বিষয়ে বিশেষ নজর দিতে হয়। এই বিষয়ে আজ আমাদের বিশেষ কিছু টিপস দিয়েছেন পুণ্যত্যাল্য মেকআপ আর্টিস্ট প্রেরণা দেশমুখ।
অনেকক্ষেত্রেই মেকআপ করার পর আমাদের চেহারায় মেকআপের উগ্রতা ফুটে ওঠে। বিশেষ দিনের বেলায় কোনও অনুষ্ঠানে বা অফিস লুকে উগ্র মেকআপ একেবারেই ঠিক নয়। এর জন্যই মেকআপ আর্টিস্টরা নো-মেকআপ লুক ব্যবহার করেন। এতে মেকআপের ব্যবহার হলেও তা একেবারেই চেহারায় ফুটে অঠে না।
advertisement
advertisement
নো-মেকআপ লুক অনেকদিন ধরেই ট্রেন্ডিং হলেও এখনও আমাদের দেশে এটি তেমন জনপ্রিয়তা পায়নি। সেই কারণেই বেশিরভাগ মেকআপ টিউটোরিয়ালে মেকআপ-এর একটি খুব দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া ব্যাখ্যা করে দেখানো হয়।
যাঁরা দিনের মেলায় কোনও অনুষ্ঠান বা অফিস লুকের জন্য প্রস্তুত হতে চান তাঁদের বিশেষ যত্ন সহকারে মুখের বেস মেকআপ জরুরি। এর জন্য সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মেকআপ করা উচিত এবং এই মেকআপের বেস একেবারেই হালকা হওয়া জরুরি। যাতে এটি আমাদের ত্বকের টোনের সঙ্গে সাধারণ ভাবে মিশে যায়।
advertisement
প্রথমেই মনে রাখতে হবে কখনওই গাঢ় বা ফ্যাকাশে ফাউন্ডেশন শেড লাগানো উচিত নয়।
নিখুঁত মেকআপের প্রাথমিক বিষয়ই হল হালকা বেস তৈরি। এর জন্য প্রতিদিন কমপ্যাক্ট প্রয়োগ করা যেতে পারে। এতে মুখে ম্যাট ফিনিশ আসবে। দিনের বেলায় গাঢ় লিপস্টিক পরা এড়িয়ে চলা উচিত। এর পরিবর্তে গ্লস বা হালকা লিপস্টিক বা পছন্দের কোন নুড লিপস্টিক বা টিন্টেড লিপস্টিক বেছে নিতে হবে।
advertisement
ট্র্যাডিশনাল বা জমকালো পোশাকের সঙ্গে গাঢ় লিপস্টিক আমাদের সম্পূর্ণ চেহারা নষ্ট করে দিতে পারে। তাই হালকা শেডের লিপস্টিক বাছাই করা উচিত। গাড় রঙের পরিবর্তে হাকলা রঙের ব্লাশার ব্যবহার করলে এটি আমাদের চেহারায় নরম একটি লুক নিয়ে আসে। দিনের জন্য প্রস্তুত হওয়ার সময় প্রেরণা দেশমুখের এই সহজ টিপসগুলি অনুসরণ করলে মেকআপের পাশাপাশি ত্বকে সতেজতাও বজায় থাকবে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Makeup Tips: মেকআপ-এর সঙ্গে ত্বক থাক সতেজ, নিজেকে আকর্ষণীয় করে তুলুন এই সহজ কয়েকটি টিপসের সাহায্যে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement