advertisement

ম্যাক্সির মহিমা, অঙ্গ জুড়ে

Last Updated:
#কলকাতা: এই কিছুদিন আগে পর্যন্তও ঘরে পরার ঢিলে ঢালা, বালিশের খোলের মতো পোশাকগুলো ম্যাক্সি নাম জনপ্রিয়তা লাভ করেছিল ৷ অবশ্য প্রায় একই রকম ঘরে পরার পোশাককে অনেকে ভালবেসে নাইটিও বলে থাকেন ৷ আর এখন ? অন্দরমহল ছেড়ে রাজপথে এসে, এই গনগনে গরমে, চনমনে হৃদয়ে যিনি দাপিয়ে বেড়াচ্ছেন এবং অবলীলায় রমনী হৃদয় অধিগ্রহণ করে জাঁকিয়ে বসছেন যিনি তিনি আর কেউ নন, স্বয়ং ম্যাক্সি ৷
কী মনে হচ্ছে ? আপনার মনের কথাটা একদম ঝপাং করে ধরে ফেলিছি ? আসলে এতো শুধু আপনার নয়, সকলের মনের কথা ৷ জিনস, টপ, স্কার্ট, কুর্তি, সালোয়ার সব্বাইকে ইঁদুর দৌড়ে পিছনে ফেলছে ম্যাক্সি ৷ গরমের কুলকুল থাকার ইচ্ছেকে আরও খানিকটা আস্কারা দিয়ে ফ্যাশন জগতটিকে আরামসে বগলদাবা করতে সত্যিই এর জুরি মেলা ভার ৷ আর এ হেন ম্যাক্সির মহিমা যে অবলীলায় পুজোর বাজার দখল করবে, এ তো জানা কথাই ৷
advertisement
কিন্তু এই ম্যাক্সি বস্তুটির আমদানিটা হল কী করে ? কয়েক বছর পিছনে পিছি.য়ে গেলেই মনে পড়ে যাবে হিন্দি ছবির দু’টি বিখ্যাত মুখের কথা ৷ পশ্চিমী এই লং ম্যাক্সি বা গাউনের ফ্যাশনটা জনপ্রিয় হল তাঁদের হাত ধরেই ৷ একজন পরভিন অন্যজন জিনত আমন ৷ ‘ইয়ে মেরা দিল’ ছবিটা মুহূর্তে চোখের সামনে ভেসে উঠতে বাধ্য ৷ তার সঙ্গে ‘পিয়া তু’ তো রয়েইছে ৷ সাধারণের মধ্যে এই প্রথম হৈ হৈ করে ঢুকে পড়ল ম্যাক্সির মহিমা ৷
advertisement
advertisement
আসল ইতিহাসটা কিন্তু পশ্চিমী তারে বাঁধা ৷ ‘নেটিভ’ ভারতীয়দের চোখে প্রথম গাউনের কনসেপ্ট নিয়ে এসেছিল অবশ্যই মেম সাহেবরা ৷ বেশিরভাগই সাদা নেট বা হালকা রঙের গাউন ৷ লম্বা হাতা ৷ হাতের তালু ঢাকা সুন্দর কারুকার্য করা গ্লভসে ৷ লেসের মাধুরী বেয়ে নামতো গোরালি পর্যন্ত ৷ পরে এই গাউনের মধ্যেই ধীরে ধীরে ঢুকল দেশি ফ্লেভার ৷ তখনও মেমদের পোশাক ব্যবহার করার চল হয়নি এ দেশে ৷
advertisement
সেই চলটাই ঘরে ঘরে ছড়িয়ে দিয়েছিলেন পরভিন, জিনতরা ৷ শুধু দেশি রং-ঢং-মশলা নয়, নানা রকম নতুনত্বের ছোঁয়া লাগতে থাকল ম্যাক্সি ড্রেসে ৷ ছোট-বড় হতে থাকল ঝুলও ৷ কখনও মাটি ছুঁয়ে, কখনও অ্যাঙ্কেল লেন্থ, কখনও হাঁটু অবধি, কখনও বা আরও ছোট ৷ পরবর্তিত হতে থাকল হাতের দৈর্ঘ্যও ৷ ফুল হাতার ফ্যাশন তো আগেও ছিল ৷ এ বার এল শর্ট স্লিভস ৷ কখনও বা ঘটি হাতা ৷ কখনও নেটের হাতা ৷
advertisement
F8
ম্যাক্সির লোয়ার পার্টও একেক সময় একেক রকম ৷ কখনও ঘেরালো, কখনও স্কিন ফিট, কখনও বা ফিস কাট, কখনও আমব্রেলা কাট ৷ তবে কাটিং আর ঢং যতই আলাদা হোক না কেন ম্যাক্সি ড্রেস সব সময় ইন ৷
‘সে আসিয়াছে ফিরিয়া’র মতো করে বীর বিক্রমে, পূর্ণ দাপটে আবারও এ বছরের পুজোর আরামদায়ক ফ্যাশন তাই ম্যাক্সি ড্রেস ৷ অবশ্য ফ্যাশন ইন ছিল গত বছর থেকেই ৷ কিন্তু জাঁকিয়ে বসল সদ্যই ৷ তাই পুজোর বাজার-হাট করতে গেলে মনে রাখতেই হবে ম্যাক্সি ড্রেস কিন্ত মাস্ট চাই-ই-চাই ৷ কিন্তু আসল কথা হচ্ছে, বাজারে ম্যাক্সি ড্রেসের এত ছড়াছড়ির মধ্যে আবার গুলিয়ে ফেলবেন না যেন ৷ তা হলে কী ধরণের ড্রেস কেনা উচিত ?
advertisement
কেনার আগে কতগুলি জিনিস অবশ্যই মনে রাখুন ৷ প্রথম কথা ফ্যাব্রিক ৷ গরমের কথা ভেবে ম্যাক্সি কেনার সময় সবার আগে নজর দিতে হবে ড্রেসের ফ্যাব্রিকের উপর ৷ কারণ ম্যাক্সি ড্রেস, পুজোর দিনগুলোয় সকালের ফ্যাশন হিসেবে রাখতে পারেন ৷ তাই ক্যাজুয়াল লুক যাঁদের পছন্দ তাঁদের জন্য ম্যাক্সি-ই বেস্ট ৷ আর এখন তো পুজো মানেও বেশ গরম ৷ আর গরম মানেই দু’টো জিনিস কিন্তু মাস্ট ৷ খাদি আর লিনেন ৷ আর পিওর সুতিও হতে পারে ৷ এর মধ্যে সবচেয়ে আরামদায়ক লিনেন ৷ তবে লিনেন ম্যাক্সির দাম একটু বেশির দিকে ৷ তার চেয়ে নাগালের মধ্যে খাদি আর সুতির দিকেই নজর দেওয়া ভাল ৷ আজকাল কলমকারি, ব্লক প্রিন্ট, শিভোরি কাজের নানা রকম ম্যাক্সি ড্রেস পাওয়া যায় বাজারে ৷ এ ছাড়াও রেয়ন নিতে পারেন ৷ যত্ন করার বেশি ঝামেলা নেই ৷ আবার গরমেও ভাল ৷ তবে ভাল হবে ভিসকাস বা সিন্থেটিক না কেনা ৷ জর্জেট কিনলেও অবশ্যই নিতে হবে নরম জর্জেট ৷ বাজার চলতি একঘেয়ে কালেকশন পছন্দ না হলে অর্ডার দিয়ে বানিয়েও নেওয়া যায় ৷ তা না হলে ঢুঁ মারতে পারেন শহরের এক্সক্লুসিভ বুটিকগুলোতে ৷ আজকাল অনলাইন বুটিকেও ড্রেসের কালেকশন বেশ ভাল ৷ আর পুজো হিসেবে একটু জরিওয়ালা, গর্জিয়াস হতেই পারে ৷
advertisement
এরপর নজর দিতে হবে রঙের উপর ৷ পুজো মানেই ব্রাইট কালার ৷ আর ম্যাক্সি ড্রেসে তো গাঢ় রং বেশি মানায় ৷ কালো এড়িয়ে ইন্ডিগো, ব্রাউন, পেস্তা রং বেছে নিতে পারেন ৷ লাল বা ব্রাইট ইয়েলোও ফ্যাশন ইন ৷ সুতি বা খাদির মধ্যে নিলে গাঢ় রং বাছুন ৷ জর্জেট বা সিফন নিলে ভাল লাগবে প্যাস্টেল শেডস ৷
এ বার ভাবতে হবে লেন্থের কথা ৷ আর এ টুকু তো সকলেই জানেন, হাইট শর্ট হলে মাটি পর্যন্ত ঢাকা পোশাক না পরাই ভাল ৷ এতে আরও বেঁটে লাগে ৷ তবু যদি লং গাউন পরতে ইচ্ছেই হয়, অন্তত অ্যাঙ্কেল লেন্থ বা আর একটু উঁচু পর্যন্ত পরুন ৷ যাঁদের লম্বার দিকে গড়ন, তাঁরা লং গাউন পরতে পারেন চোখ বন্ধ করে ৷
নানা রকম স্লিভসও ট্রাই করতে পারেন ৷ কোল্ড শোল্ডার এখন খুবই ফ্যাশন ইন ৷ অফ শোল্ডার আর বাটারফ্লাই স্লিভসও ট্রাই করতে পারেন ৷ তা ছাড়া গরমে স্লিভলেস তো সব সময়ই ট্রেন্ড ৷ পরতে পারেন ঘটি হাতা বা থ্রি কোয়ারটার হাতাও ৷ একটু এথনিক ড্রেস হলে কুঁচি দেওয়া হাতাও পরতে পারেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ম্যাক্সির মহিমা, অঙ্গ জুড়ে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement