advertisement

ফ্যাশনে সেদিনও ছিল, আজও আছে...রবি ঠাকুরের সৃষ্ট চারটে ‘ক্লাসিক লুক’

Last Updated:
#কলকাতা: সপ্তমী-অষ্টমী-নবমী । কবে কোন পোশাক । সকালে কোনটা আবার বিকেলে কোনটা ? পুজো শপিং থেকেই শুরু হয়ে যায় সেই চিন্তাভাবনা । কীভাবে অনন্য হয়ে ওঠা যায় সকলের মাঝে । এই নিয়েই শপিং মলের ট্রায়াল রুমে দাঁড়িয়ে চলে চুলচেরা বিশ্লেষণ ।
তবে, সময় যতই এগোক । আধুনিকতার মোড়কে যতই সবাই নিজেকে মুড়ে ফেলুক । তবু, ক্লাসিক লুকে সেজে উঠতেই আজও পছন্দ করে বাঙালি ৷
বাঙালি নারীর চিন্তাচেতনায় অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়েছে রবীন্দ্রনাথের গল্পের নায়িকারা । রবি ঠাকুরের নায়িকাদের সাজপোশাকের আধুনিকতায় কবিগুরুর রুচিবোধের প্রতিফলন ঘটেছে । তার সময়কার সেই ফ্যাশন স্টাইল একালের নারীদের কাছেও বেশ জনপ্রিয় । ঠাকুরবাড়ির সাজসজ্জা কিংবা কবিগুরু বিভিন্ন গল্পের নায়িকাদের সাজের সঙ্গে চলতি বছরের পুজো ট্রেন্ডের মেলবন্ধন ঘটিয়ে ফ্যাশনের জগতে তৈরি হতে পারে এক নয়া দিক ।
advertisement
advertisement
রবীন্দ্রনাথের ফ্যাশন সচেতনতা ফুটে এসেছে তাঁর উপন্যাস আর ছোটগল্পের পরতে পরতে । ধরা যাক, 'চোখের বালি' আশালতা দেবী । সিল্কের কাপড়ের কুঁচি দেওয়া থ্রি কোয়ার্টার ব্লাউজ, মসলিন শাড়ি, গলায় লম্বা হার, হাতভর্তি সোনার চুড়ি, নাকে বড় নথ, উঁচু চূড়ো খোঁপা । অষ্টমীর দুপুরের সাজের জন্য একেবারে আদর্শ ।
'চোখের বালি' ছবিতে আশালতা দেবীর চরিত্রে রাইমা সেন 'চোখের বালি' ছবিতে আশালতা দেবীর চরিত্রে রাইমা সেন
advertisement
পুজো ট্রেন্ডের কথা বললে বিমলা দেবীর কথা অবশ্যই বলতে হয় । ‘ঘরে বাইরে’-র মূল চরিত্রটি ছিল বিমলা । চরিত্রের পাশাপাশি যদি পোশাকি দিকটাই আলাদা করে আলোকপাত করি, তা হলে এককথায় বলা যায় তা অতুলনীয় । সত্যজিতের ছবিতে বিমলার জ্যাকেট ও শাড়ি পরার দৃশ্যটা যেন সকলেরই চোখে লেগে রয়েছে এখনও । সেকালের পোশাকের সামান্য অদলবদল করে ঢাকাই শাড়ি এবং কনট্রাস্টে খাদি ব্লাউজ ও পুরনো নকশার মুক্তোর গয়না একাল-সেকালের সেতুবন্ধন তো করবেই । উল্টে আপনাকে এক অসাধারণ লুক দেবে ।
advertisement
‘ঘরে বাইরে’ ছবিতে বিমলা দেবীর চরিত্রে স্বাতীলেখা সেনগুপ্ত ‘ঘরে বাইরে’ ছবিতে বিমলা দেবীর চরিত্রে স্বাতীলেখা সেনগুপ্ত
নৌকাডুবি ৷ রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে দুই নারীকে দু’রকমভাবে সুসজ্জিত করেছিলেন ঋতুপর্ণ ঘোষ ৷ কমলার ডুরে শাড়ির আধুনিক প্রতিফলন লম্বা ডুরেতে ৷ ব্লাউজেও রয়েছে আড়ে ডুরে ৷
advertisement
নৌকাডুবি ছবিতে রিয়া সেন ৷ নৌকাডুবি ছবিতে রিয়া সেন ৷
নষ্টনীড় ৷ চারুলতায় মহিলার নি:সঙ্গতা ছবির প্রতিপাদ্য বিষয় ৷ সত্যজিত রায়ের ছবিতে চারুলতা পড়েছেন নকশাপেড়ে শাড়ি ৷ সেই সঙ্গে থ্রি কোয়ার্টার স্লিভ ব্লাউজ ৷ ম্যাচিং গয়না এবং টিপ সাজে আনবে আরও আধুনিকতা ৷
advertisement
চারুলতা ছবিতে মাধবী মুখার্জী চারুলতা ছবিতে মাধবী মুখার্জী
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ফ্যাশনে সেদিনও ছিল, আজও আছে...রবি ঠাকুরের সৃষ্ট চারটে ‘ক্লাসিক লুক’
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement