advertisement

Cholesterol Control Tips: কোলেস্টেরলের সমস্যায় ডিম খাওয়া যায়? ডিম খেলে কি কোলেস্টেরল বেড়ে যায়? জানুন পুষ্টিবিদের মত

Last Updated:

Cholesterol Control Tips: ডিম নিয়ে প্রচলিত বহু ভুল ধারণাও৷ সেই ভ্রান্তি বা ভ্রান্ত ধারণার ফাঁদে অনেকেই ডিম রাখেন না ডায়েটে৷

বিশ্ব জুড়ে ডিমের কদর৷ কারণ এই খাবার থেকে কম মূল্যে পুষ্টিগুণ পাওয়া যায় সহজেই৷ আবার একইসঙ্গে ডিম নিয়ে প্রচলিত বহু ভুল ধারণাও৷ সেই ভ্রান্তি বা ভ্রান্ত ধারণার ফাঁদে অনেকেই ডিম রাখেন না ডায়েটে৷ তার মধ্যে একটি হল ডিম খেলে কোলেস্টেরল বেড়ে যায়৷ সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে ডায়েটিশিয়ান ম্যাক সিং ডিনের কুসুম ঘিরে যে ভুল ধারণা, সেগুলি একে একে দূর করেছেন ৷ তাঁর মত, ডিমের সাদা অংশের তুলনায় কুসুম অনেক বেশি পুষ্টিকর ৷
ডিমে কোলেস্টেরল আছে ঠিকই৷ তবে গবেষণায় দেখা গিয়েছে ডায়েটরি কোলেস্টেরলের গুরুতর প্রভাব পড়ে না ব্লাড কোলেস্টেরলের উপর৷ তাছাড়া জানা গিয়েছে ডিমে যে কোলেস্টেরল আছে, তার গুরুতর কুপ্রভাব পড়ে না হৃদযন্ত্রের স্বাস্থ্যের উপর৷ অন্যদিকে ডিম হল পুষ্টিগুণের পাওয়ার হাউস৷ উচ্চমানের প্রোটিন, ভিটামিন, মিনারেল আছে ডিমে৷ এছাড়াও আছে কোলাইন৷ যার প্রভাবে মস্তিষ্কের সুস্থতা অটুট থাকে৷ ল্যাটেইন, জিয়াজ্যান্থিন, অ্যান্টিঅক্সিড্যান্টের মতো উপাদান চোখের ঔজ্বল্য বজায় রাখে৷
advertisement
advertisement
ডিমের কুসুমের রাইবোফ্ল্যাবিন সার্বিক স্বাস্থ্য ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ৷ ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্য ভাল রাখে৷ ভিটামিন বি-১২ লোহিত রক্তকণিকা উৎপন্ন করতে সাহায্য করে ৷ মস্তিষ্কের স্বাস্থ্যের জন্যও ডিমের কুসুম খুব প্রয়োজনীয় ৷ পরিমিত পরিমাণে ডিমের কুসুম ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে ৷
আরও পড়ুন : কাঁটাচামচ নাকি হাত দিয়ে? কীভাবে খাবার খেলে শরীরের জন্য উপকার? জেনে নিন
কতগুলি ডিম দৈনিক খাওয়া যেতে পারে? সেটাও জানিয়েছেন তিনি ৷ ডায়েটিশিয়ান ম্যাকের মতে, হৃদরোগ না থাকলে দৈনিক দু’টি ডিমের কুসুম খাওয়া যেতে পারে ৷ হৃদরোগ থাকলে রোজ একটি করে ডিম খাওয়া যেতে পারে বলে তাঁর মত ৷ চিকিৎসকদের দিক থেকে কোনও বাধা বা শারীরিক সমস্যা না থাকলে কোলেস্টেরলের ভয়ে ডায়েট থেকে ডিম বাদ দেওয়ার কোনও যুক্তি নেই বলেই মনে করেন পুষ্টিবিদরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cholesterol Control Tips: কোলেস্টেরলের সমস্যায় ডিম খাওয়া যায়? ডিম খেলে কি কোলেস্টেরল বেড়ে যায়? জানুন পুষ্টিবিদের মত
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement