advertisement

Healthy Tips: কাঁটাচামচ নাকি হাত দিয়ে? কীভাবে খাবার খেলে শরীরের জন্য উপকার? জেনে নিন

Last Updated:

Healthy Tips: কাঁটাচামচ নাকি হাত দিয়ে খাওয়া? কোনটা বেশি উপকারী? জানুন

সুদৃশ্য কাঁটাচামচ বা বাহারি চামচের বদলে হাত দিয়ে খাবার খেলেই তৃপ্তি ও স্বাস্থ্য সচেতনতা৷ বলছে আয়ুর্বেদ শাস্ত্র
সুদৃশ্য কাঁটাচামচ বা বাহারি চামচের বদলে হাত দিয়ে খাবার খেলেই তৃপ্তি ও স্বাস্থ্য সচেতনতা৷ বলছে আয়ুর্বেদ শাস্ত্র
যতই আধুনিক কেতা এবং আদবকায়দার যুগ আসুক। সুদৃশ্য কাঁটাচামচ বা বাহারি চামচের বদলে হাত দিয়ে খাবার খেলেই তৃপ্তি ও স্বাস্থ্য সচেতনতা৷ বলছে আয়ুর্বেদ শাস্ত্র৷ এই প্রাচীন রীতি অনুসারে খেলেই উপকার শরীরের৷ কিন্তু কেন এটা বলা হচ্ছে? তার কারণ নানাভাবে বিশ্লেষণ করেছেন পুষ্টিবিদ এবং নামী রন্ধনশিল্পীরা৷ নামী রন্ধনশিল্পী কুণাল কপূর মনে করেন ভারতীয় খাবারের রসাস্বাদনের সেরা উপায় হাত দিয়ে খাওয়া৷ এতেই সবরকম ইন্দ্রিয় তৃপ্ত হয়৷ খাবারের স্বাদ ও গুণ গ্রহণ করা যায়৷ তবে তাঁর মতে হাতের আঙুলের অগ্রভাগ প্রবেশ করবে মুখের মধ্যে৷ সম্পূর্ণ হাতের অংশ নয়৷
অন্যদিকে নামী রন্ধনশিল্পী কুণাল কপূর মনে করেন ভারতীয় খাবারের রসাস্বাদনের সেরা উপায় হাত দিয়ে খাওয়া৷ এতেই সবরকম ইন্দ্রিয় তৃপ্ত হয়৷ খাবারের স্বাদ ও গুণ গ্রহণ করা যায়৷ তবে তাঁর মতে হাতের আঙুলের অগ্রভাগ প্রবেশ করবে মুখের মধ্যে৷ সম্পূর্ণ হাতের অংশ নয়৷ প্রাচীন আয়ুর্বেদশাস্ত্রেও হাত দিয়ে খাবার খাওয়ার গুরুত্ব গভীর৷ এখানে বৃদ্ধাঙ্গুষ্ঠকে স্থান, তর্জনীকে বায়ু, মধ্যমাকে অগ্নি, অনামিকাকে জলের প্রতীক এবং কনিষ্ঠাকে পৃথিবীর প্রতীক বলে মনে করা হয়৷
advertisement
advertisement
যখন আমরা হাত দিয়ে খাবার স্পর্শ করি, তখন মস্তিষ্ক সজাগ হয় যে আমরা খাবার গ্রহণ করতে চলেছি৷ এর পর মস্তিষ্ক আমাদের শরীরের পরিপাক যন্ত্রকে সক্রিয় করে৷ ফলে পরিপাক ক্রিয়া নির্বিঘ্নে হয়৷ পুষ্টিবিদ পায়েল কোঠারিও মনে করেন হাত দিয়ে খেলে খাবার সহজে হজম হয়৷ তাছাড়া হাত দিয়ে খাবার খেলে শরীরে রক্ত সঞ্চালন সঠিকভাবে হয়৷ ধারণা তাঁর৷ জানিয়েছেন সংবাদমাধ্যমে৷ হাত দিয়ে খেলে উৎসেচক ক্ষরণ হয়৷ ফলে হজমের সহায়ক পরিস্থিতি তৈরি হয়৷ গ্যাস, অম্বল, বদহজম সংক্রান্ত সমস্যা কমে যায়৷
advertisement
আরও পড়ুন : কনকনে ঠান্ডায় বর্ষবরণ? নাকি পৌষের অকাল গরম? সপ্তাহ শেষে কেমন থাকবে আবহাওয়া? জানুন পূর্বাভাস
খাবারের স্বাদ ও গন্ধ ভালভাবে উপভোগ করা যায় হাত দিয়ে মেখে খেলে৷ কমে অতিরিক্ত খাওয়ার প্রবণতাও৷ হাত দিয়ে খেলে খাবারের প্রক্রিয়া ধীর গতির হয়৷ ফলে আহারের গ্লাইসেমিক ইনডেক্স কমে যায়৷ রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রিত থাকে৷ মধুমেহ রোগীদের ক্ষেত্রে তা খুবই উপকারী৷ হাত দিয়ে খাবার খেলে কিছু উপকারী ব্যাকটেরিয়ার প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Healthy Tips: কাঁটাচামচ নাকি হাত দিয়ে? কীভাবে খাবার খেলে শরীরের জন্য উপকার? জেনে নিন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement