advertisement

Makhana Milkshake Recipe: স্বাদে গুণে সেরা...দুধ, মাখানা, মধু, কিশমিশ ব্লেন্ড করে চটজলদি বানান মিল্কশেক! রইল সহজ রেসিপি

Last Updated:

Makhana Milkshake Recipe: মাখানায় রয়েছে ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, কার্বোহাইড্রেট এবং প্রোটিনের মতো অনেক পুষ্টিগুণ। তবে ছট ব্রতীরাও তাদের উপবাসের পর খাবারে মাখানা রাখেন।

+
মাখানা

মাখানা মিল্ক শেক 

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার প্রসঙ্গে সবার আগে মাথায় আসে মাখানার নাম। বিশেষ করে যারা ওজন কমানোর কথা ভাবছেন, তাঁরা ডায়েটে প্রায়ই রাখেন এটি। কারণ মাখানায় রয়েছে ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, কার্বোহাইড্রেট এবং প্রোটিনের মতো অনেক পুষ্টিগুণ। তবে ছট ব্রতীরাও তাদের উপবাসের পর খাবারে মাখানা রাখেন।
নবরাত্রি হোক কিংবা ছট পুজো সব ব্রততেই মাখানার চাহিদা বেড়ে যায়। তবে ড্রাই রোস্ট করে মাখানো তো অনেক খেয়েছেন। এবার উপবাসের পরে বাড়িতে বানিয়ে ফেলুন মাখানা শেক।একটি উচ্চ প্রোটিন, স্বাস্থ্যকর পানীয় হল এই মাখানা মিল্কশেক। ছটপুজোর পরে দিন ছটব্রতীরা তাঁদের খাবারে মাখানা শেক রাখতে পারেন।
আরও পড়ুন : কেটে গেছে ২০০ বছর! আজও প্রথা ও রীতি মেনে হয় কান্দির পালবাড়ির জগদ্ধাত্রী পুজো
প্রণালী:  এই মাখানা মিল্ক শেক বানাতে প্রয়োজন মাখানা,চিনাবাদাম, বাদাম,মধু, দুধ , কিশমিশ
advertisement
advertisement
পদ্ধতি  :  প্রথমে একটি খালি প্যান গরম করুন এবং মাখানাগুলি তাদের রঙ পরিবর্তন না হওয়া পর্যন্ত শুকিয়ে নিন। সামান্য বাদামি হয়ে এলে অন্য একটি প্যানে চিনাবাদাম এবং বাদামও ভাজুন। সমস্ত বাদাম ও মাখানা ভেজে নেওয়ার পর মিক্সার-গ্রাইন্ডারে প্রথমে মাখানা ব্লেন্ড করে নিন। তারপর ড্রাই ফ্রুটগুলো ব্লেন্ড করে নিন।এরপর একটি গ্লাসে দুধ নিয়ে সে দুধে ব্লেন্ড করা মাখানা ও ব্লেন্ড করা ড্রাই ফ্রুট ,মধু , কিশমিশ যোগ করুন এবং আবার কয়েক সেকেন্ডের জন্য ভালভাবে মিশিয়ে নিন। আপনি যদি মধু যোগ করা এড়িয়ে যেতে চান, আপনি সেটা করতে পারেন। কারণ কিশমিশ মিল্কশেকে যথেষ্ট মিষ্টি যোগ করবে । এভাবেই খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন মাখানা মিল্কশেক। যে কোনও উপবাসের পরেই আপনার ডায়েটে রাখতে পারেন এই মিল্কশেক।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Makhana Milkshake Recipe: স্বাদে গুণে সেরা...দুধ, মাখানা, মধু, কিশমিশ ব্লেন্ড করে চটজলদি বানান মিল্কশেক! রইল সহজ রেসিপি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement