advertisement

Marigold Plant Gardening Tips: সরস্বতী পুজোর আগেই হলুদ কমলা ফুলে ঢেকে যাবে আপনার গাঁদাগাছ! শুধু এভাবে রাখুন, জল দিন এই নিয়মে

Last Updated:

Marigold Plant Gardening Tips: অনেকে আক্ষেপ করেন, গাঁদাগাছের যত্ন নিলেও ভাল ফুল হচ্ছে না৷ তাঁদের জন্য রইল বিশেষ টিপস

নিজের বাগানের ফুলে পুজো করার আনন্দ আলাদা
নিজের বাগানের ফুলে পুজো করার আনন্দ আলাদা
শীতের অন্যতম ফুল গাঁদা৷ হলুদ, কমলা, হলুদের সঙ্গে গাঢ় লালের মিশেল-নানা রঙের গাঁদা ফোটে শীতের মরশুমে৷ সরস্বতী পুজোর মূল উপকরণই গাঁদার মালা এবং গাঁদাফুল৷ দোকানে তো কিনতে পাওয়াই যায় অঢেল গাঁদাফুল৷ কিন্তু নিজের বাগানের ফুলে পুজো করার আনন্দ আলাদা৷ অনেকে আক্ষেপ করেন, গাঁদাগাছের যত্ন নিলেও ভাল ফুল হচ্ছে না৷ তাঁদের জন্য রইল বিশেষ টিপস৷
প্রথমেই মনে রাখুন গাঁদাগাছে মাটি যত্ন করে তৈরি করুন৷ তবে বেশি সার দেবেন না৷ অতিরিক্ত সার প্রয়োগ করা হলে গাছ ঝাঁকড়া হতে পারে৷ কিন্তু ফুল বড় হবে না৷ বেশিও হবে না৷
যে কোনও ধরনের মাটিতেই এই ফুলের গাছ বসাতে পারেন৷ টবে বসালে কমপোস্ট ব্যবহার করুন৷ গার্ডেনিং সয়েল, কমপোস্ট ও সাদা বালি সঠিক অনুপাতে মিশিয়ে মাটি তৈরি করুন৷ তার পর গাঁদা গাছ রোপন করুন৷
advertisement
advertisement
গাঁদা গাছে বেশি জল কখনওই দেবেন না৷ বেশি জল দিলে গাছের গোড়ায় জল জমে যাবে৷ তাহলে গাছও পচে যাবে৷ ভাল ফুলও হবে না৷ হাল্কা থেকে মাঝারি শীতে একদিন অন্তর একদিন জল দিলেই হবে৷ বেশি ঠান্ডা পড়লে আরও কম জল দিন৷
গাঁদাগাছের জন্য চড়া রোদ্দর দরকার৷ দিনে ৫-৬ ঘণ্টা রোদ পাবে, এমন জায়গায় সব সময় রাখুন গাঁদাগাছ৷ তাহলেই যথেষ্ট ফুল আসবে৷
advertisement
গাঁদা গাছে সার বেশি দেবেন না৷ নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস সম অনুপাতে আছে, এমন কোনও রাসায়নিক সার দিতে পারেন৷ জৈব সার দিতে চাইলে দিন সর্ষের খোল৷ কলার খোসা দিয়ে কমপোস্ট তৈরি করে দিতে পারেন৷
আরও পড়ুন : ৯০০ কেজি সুজি, ১০০০ কেজি ঘি, ১০০০ কেজি চিনি, ২০০০ লিটার দুধে রামলালার জন্য ভোগের হালুয়া রাঁধবেন স্বয়ং বিষ্ণু
সব রকমের সার ঘুরিয়ে ফিরিয়ে দিন৷ রাসায়নিক সার, জৈব সার বা কিচেন কমপোস্ট সব মিলিয়ে মিশিয়ে দিন৷ মাসে এক বার সার দিলেই হবে৷ গাঁদা গাছে মৌমাছি, প্রজাপতির আগমন হয় বেশি৷ তাই এই গাছের কাছে সবজি গাছ থাকলে সেখানেও পরাগমিলনের হার বৃদ্ধি পায়৷
advertisement
গাঁদা গাছে শুকনো ফুল থাকলে সেটি গোড়া থেকে কেটে ফেলে দিন৷ প্রতি মাসে এক বার সার দিন৷ ১৫ থেকে ২০ দিন অন্তর নিমতেলের সঙ্গে সাবানের গুঁড়ো মিশিয়ে কীটনাশক হিসেবে দিন৷ গাঁদাগাছে বেশি পোকমাকড় হয় না৷ চেষ্টা করবেন জৈব কীটনাশক ব্যবহারের৷ রাসায়নিক কীটনাশক গাছে না দেওয়াই ভাল৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Marigold Plant Gardening Tips: সরস্বতী পুজোর আগেই হলুদ কমলা ফুলে ঢেকে যাবে আপনার গাঁদাগাছ! শুধু এভাবে রাখুন, জল দিন এই নিয়মে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement