advertisement

Easy Egg Recipes: গরমে মুখের স্বাদ নেই, বাড়িতেই সহজে বানিয়ে নিন ডিমের টেস্টি রেসিপি

Last Updated:

Easy Egg Recipes: খেতে অসাধারণ এবং খুব তাড়াতাড়ি ১০ মিনিটের মধ্যেই তৈরি করা যায় এই ডিমের ললিপপ। চাইলে বিকেলের স্ন্যাক্সের তালিকায় রাখতে পারেন এই খাবারটি।

+
ডিমের

ডিমের ললিপপ 

শিলিগুড়ি: বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে ভাজাপোড়া কিছু না কিছু খেতে মন চায় সবারই। এ সময় পুরি কিংবা চপ খেতে অনেকেই ভালোবাসেন।তারা চাইলে তৈরি করতে পারেন ডিমের এই নতুন ডিস। ডিম আমরা অনেকভাবেই খেয়ে থাকি। কিন্তু ললিপপ বানিয়ে খেয়েছেন কখনো?
এটি বানানো বেশ সহজ এবং এটি স্বাস্থ্যকর খাবারও বটে। খেতে অসাধারণ এবং খুব তাড়াতাড়ি ১০ মিনিটের মধ্যেই তৈরি করা যায় এই ডিমের ললিপপ। চাইলে বিকেলের স্ন্যাক্সের তালিকায় রাখতে পারেন এই খাবারটি। আবার অনেক সময় ছোট বাচ্চারা ডিম খেতে চায় না তাদেরও বানিয়ে দিতে পারেন। চেটেপুটে খেয়ে সাফ করে দেবে নিশ্চিত।
advertisement
advertisement
উপকরণ
সেদ্ধ ডিম,কর্ন ফ্লাওয়ার, লঙ্কা গুঁডো, হলুদ গুঁড়ো, নুন,আদা-রসুন বাটা, টম্যাটো সস
কি ভাবে বানানো হয় জিজ্ঞেস করতেই শেফ মিলি রায় বলেন, প্রথমে কয়েকটি ডিম সেদ্ধ করে খোলা ছাড়িয়ে ভাল করে গ্রেট করে নিন। এবার গ্রেট করা ডিমের মধ্যে আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কর্ন ফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং ধনে পাতা দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন।
advertisement
মিশ্রনটি হাতের তালুতে নিয়ে গোলকার করে বানিয়ে একটি পাত্রে রাখুন। এবার একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে গোলাকার মিশ্রণগুলি চুবিয়ে নিয়ে ব্রেড ক্র্যাম্প মাখিয়ে ডুবো তেলে ভেজে তুলে রাখুন। এবার ভেজে তুলে নেওয়া ডিমগুলির মাথায় মাথায় টুথপিক গুঁজে দিলেই রেডি ‘এগ ললিপপ’।
Anirban Roy
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Easy Egg Recipes: গরমে মুখের স্বাদ নেই, বাড়িতেই সহজে বানিয়ে নিন ডিমের টেস্টি রেসিপি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement