advertisement

বাড়িতে ব্রাউনি বানাতে চান ? মেনে চলুন কিছু সহজ উপায়

Last Updated:

তাহলে আর দেরি কিসের , শেফের ক্যাপ মাথায় পড়ে প্রস্তুত হয়ে যান ব্রাউনি বানাতে। easy brownie recipe

ব্রাউনিজ , নামেই মুখে জল আসে , কি বলেন? একদম ঠিক ,কেক এবং কুকির হেডোনিস্টিক ফিউশন , এক অসামান্য স্বর্গীয় স্বাদে ভরপুর ব্রাউনিজ চিরকালকার পছন্দের ডেজার্ট। একটাতে মন ভরা মুশকিল, তাই বার বার খেতে সাধ জাগে। এই সুস্বাদু খাবারটি তৈরি করার মিলিয়ন পদ্ধতি থাকলেও একটা জিনিস কিন্তু খুব কমন আর সেটা হল চকলেট। একদম ঘন, রিচ চকলেট যেটাকে না বলার ক্ষমতা বেশিরভাগেরই নেয়।  ছোট থেকে বড় ,চকোলেটের কাছে সবাই কাত। অন্যান্য রেসিপি ছাড়াও সানডে এবং মিল্কশেকেও এই ব্রাউনির ব্যবহার খুব বেশি।
পছন্দসই খাবার হলে কার না জিভে জল আসে। তার ওপর যদি ব্রাউনিজ হয় তো কোথায় নেয়।  তবে খেতে ভালোবাসে এমন অনেক লোক আছে যাদের ডায়েটের খাতিরে অনেক কিছু ত্যাগ করতে হয়। তাই এমন কিছু প্রণালী শিখে রাখা ভালো যা আপনার টেস্ট এবং ডায়েট দুটোর দিকেই খেয়াল রাখবে।
তবে আর অপেক্ষা কিসের ?  নিচে দেওয়া কিছু ব্রাউনিজ রেসিপি দেখে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আপনার সবচেয়ে পছন্দের ব্রাউনিজ।
advertisement
advertisement
লো ফ্যাট চকোলেট ব্রাউনি :
একটা পাত্রে দই ভালো করে ফতুয়া নিন, খেয়াল রাখবেন যাতে এতে কোনপ্রকার লাম্পস না থাকে এবং তাতে কিছু আলমন্ড মেশান। তারপর মধুর সঙ্গে তেল মিশিয়ে খুব ভালো করে ফাটিয়ে নিন। আর একটি পাত্রে ময়দা এবং চকোলেট পাউডার ভালো ছেঁকে নিন।  অন্যদিকে একটি কেক বসাবার টিন নিয়ে সেখানে বাটার পেপার লাগিয়ে তাতে ভালো করে তেল লাগিয়ে রাখুন। কেকের বাটারে ক্রিম, বেকিং পাউডার, সোডা যোগ করুন।  তারপর ময়দা এবং আখরোট অল্প অল্প করে মেশাতে থাকুন ,তবে খুব বেশি বিট করবেন না। মিশ্রণটি কেকের টিনে ঢেলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিন।
advertisement
ওভেনটি ভালো করে প্রিহিট করুন এবং টিনগুলিকে ১৭০ ডিগ্রিতে প্রায় ৩০ মিনিটের জন্য রাখুন।
তারপর একবার দেখে নিন ঠিক মতো বেক হয়েছে কিনা ,না হলে আবার ১০ মিনিট বেক করুন।
টু মিনিট ব্রাউনি :
প্রথমে মাইক্রোওয়েভ ফ্রেন্ডলি একটি মগ নিন। এতে ময়দা , চিনি ,কোকো পাউডার দিন এবং সঙ্গে চাহিলে কিছু আখরোট যোগ করতে পারেন। এরপর এতে দুধ এবং ভেজিটেবল অয়েল মেশান। এটিকে ১ মিনিটের জন্য মাইক্রোওয়েভ করুন। দেখে নিন ঠিকমতো হয়েছে কিনা।  প্রয়োজন হলে আর একবার মাইক্রোওয়েভ করে নিন। এখন দেখুন আপনার মগ ব্রাউনিজ তৈরি।  এটিকে আপনি আইসক্রিম দিয়ে খেতে পারেন আবার   টপিং এর জন্য নুটেলা, চকোলেট সিরাপ বা ম্যাপেল সিরাপ ব্যবহার করতে পারেন, এতে স্বাদ দ্বিগুন হবে।  এবার মুখে দিয়েই কিস্তি মাত।  যেমন রূপ তেমনি স্বাদ।
advertisement
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাড়িতে ব্রাউনি বানাতে চান ? মেনে চলুন কিছু সহজ উপায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement