advertisement

Durga Puja 2024: পুজোয় ‌যত খুশি মিষ্টি খান! ভয় নেই! তবে অবশ্যই এই মিষ্টি! জানুন

Last Updated:

Durga Puja 2024 Sweets: বাঙালি মানেই মিষ্টির সঙ্গে গভীর সম্পর্ক। দুর্গাপূজা থেকে ভাইফোঁটা পর্যন্ত চলে এই মিষ্টির পর্ব। উৎসবের সঙ্গে জড়িয়ে থাকলেও মিষ্টি স্বাস্থ্যের জন্য ভাল নয় এটা এখন কম বেশি সকলেই বুঝে গিয়েছেন।

+
সুগার

সুগার ফ্রী মিস্টি 

উত্তর দিনাজপুর: বাঙালি মানেই মিষ্টির সঙ্গে গভীর সম্পর্ক। দুর্গাপূজা থেকে ভাইফোঁটা পর্যন্ত চলে এই মিষ্টির পর্ব। উৎসবের সঙ্গে জড়িয়ে থাকলেও মিষ্টি স্বাস্থ্যের জন্য ভাল নয় এটা এখন কম বেশি সকলেই বুঝে গিয়েছেন। তাই বছরের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো থেকেই মিষ্টি খাওয়া কিছুটা বিরত রাখছেন বাঙালি।
পুজো মানেই যদিও বাড়িতে মিষ্টিমুখ। পুজোর এই কয়েকটা দিন বাড়িতে বন্ধু আত্মীয়দের আগমন লেগেই থাকে। সারা বছর যে যেখানে কাজের সূত্রের বাইরে থাকুক না কেন পুজোর দিন গুলিতে সকলেই নিজের বাড়িতেই ফিরে আসে। তাই তখন মিষ্টিমুখ না হলে ঠিক জমে না। এছাড়াও আত্মীয় স্বজনের আনাগোনা প্রায় দিন লেগেই থাকে।
advertisement
advertisement
তবে সারা বছর অনেকেই ডায়েট করে নিজেকে স্লিম এবং ফিট রাখেন। আবার অনেকে ডায়াবেটিসের ভয়ে মিষ্টি খান না। তাদের ক্রেতাদের কথা চিন্তা করে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রশিদপুরের বিশিষ্ট মিষ্টির প্রতিষ্ঠান এবার নিয়ে এসেছে হরেক স্বাদের সুগার-ফ্রি মিষ্টি।
জানা যায় এবারে পুজোর আগেই বেড়ে গিয়েছে সুগার-ফ্রি মিষ্টির চাহিদা । মাত্র ১০ টাকা দামের এই সুগার ফ্রি মিষ্টি কিনতে ভিড় ক্রেতাদের। এক বিশিষ্ট মিষ্টির প্রতিষ্ঠানের কর্ণধার রাজিব ঘোষ, জানান বর্তমানে প্রতিটা মানুষই সুগার প্রেসারে এবং নানা রোগে জর্জরিত তাই পুজোর মরশুমেও চিনি খাওয়া থেকে বিরত থাকতে সুগার-ফ্রি সন্দেশ ও সুগার-ফ্রি মিষ্টি খুঁজছেন ক্রেতারা।
advertisement
এতে কোনও রকমের চিনির ব্যবহার করা হয় না। ছানা ছাড়াও এই মিষ্টি বানাতে দেশী ঘি, এলাচ গুঁড়ো ও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট ব্যবহার করা হয়। তাই পুজোর মধ্যে বাজারে বেশ চাহিদা সুগার-ফ্রি মিষ্টির।
advertisement
পিয়া গুপ্তা
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja 2024: পুজোয় ‌যত খুশি মিষ্টি খান! ভয় নেই! তবে অবশ্যই এই মিষ্টি! জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement