advertisement

সামনেই দীপাবলি, এভাবেই শুরু করুন রূপটান

Last Updated:

সামনেই দীপাবলি, এভাবেই শুরু করুন রূপটান

#কলকাতা: এই দ্রুত চলতে থাকা জীবনে আমরা অনেকেই সময় পাই না, নিজেকে সাজিয়ে তোলার ৷ অফিসের চিন্তা, সমাজে চলা ইঁদুর দৌঁড়ে রূপের জৌলুস যেন কমতে চলেছে ৷ উৎসবেও কী এরকম চলবে? জৌলুস হারিয়ে যাওয়া মুখশ্রী নিয়েই কী কাটাবেন এবারের দীপাবলি?
এক্কেবারেই নয় ৷ আর এ ব্যাপারে একেবারেই যাওয়ার দরকার নেই বিউটি পার্লারেও যাওয়ার ৷ বরং ঘরে বসেই সেরে নিতে পারেন রূপটান ৷ কী করবেন? পড়ে নিন বিশদে
১) প্রথমে মেপে নিন আপনার ডায়েট ৷ পুজোর আগের কটা দিন বরং বাইরে খাওয়া-দাওয়া থেকে নিজেকে দূরে রাখুন ৷ দিনে অন্তত ৭ থেকে ৮ গ্লাস জল খান ৷ তেল, মশলাজাতীয় খাবার না খাওয়াই ভালো ৷
advertisement
advertisement
২) সকালে খালি পেটে এক টুকরো হলুদ খান ৷ সঙ্গে এক চামচ মধুও খেতে পারেন ৷
৩) জলে নিমপাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন ৷ স্নানের জলে সেই নিমপাতা ফোটানো জলটি মিশিয়ে ফেলুন ৷ অথবা রোজ বাইরে থেকে বাড়ি ফিরে নিমপাতা ফোটানো জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন ৷ দেখবেন এক সপ্তাহের মধ্যেই মুখ হয়ে উঠবে ঝকঝকে ৷
advertisement
৪) সাবান বা ফেসওয়াসের বদলে ব্যবহার করুন মুসুরির ডাল বাটা কিংবা বেসন ৷ এতে ত্বক উজ্জ্বল হবে ৷ কিংবা ব্যবহার করতে পারেন মুলতানি মাটি৷
৫) বাইরে বের হলে ব্যাগে রাখুন গোলাপ জল ৷ সুযোগ পেলেই গোলাপ জলে তুলো ভিজিয়ে মুখটা ভিজিয়ে নিন ৷ দেখবেন ফ্রেশ লাগবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সামনেই দীপাবলি, এভাবেই শুরু করুন রূপটান
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement