advertisement

Crispy Chicken Recipe: রেস্তোরাঁ স্টাইলে ক্রিসপি চিকেন চান? 'এই' কাজটি অবশ্যই করবেন! রইল রেসিপি

Last Updated:

Crispy Chicken Recipe: এই ক্রিসপি চিকেন স্ট্রিপস এর বাইরেটা যতটাই কুড়মড়ে ভেতরটা ততটাই রসালো। একবার কামড় দিতেই রসে ভরে উঠবে মুখ।

+
ক্রিসপি

ক্রিসপি চিকেন

দার্জিলিং: চিকেন পপকর্ন চিকেন পকোরা তো অনেক হল, বর্তমানে নতুন করে বাজার কাঁপাচ্ছে ক্রিসপি চিকেনস্ট্রিপস । এবার বাজারে এই নতুন আইটেম সকলের জিভে জল এনে দিয়েছে। দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে আরও বেশি সুন্দর। এই ক্রিসপি চিকেন স্ট্রিপস এর বাইরেটা যতটাই কুড়মড়ে ভেতরটা ততটাই রসালো। একবার কামড় দিতেই রসে ভরে উঠবে মুখ।
উত্তর বঙ্গ মানে যেমন ঘোরার নতুন নতুন ঠিকানা তেমনি উত্তরবঙ্গে রয়েছে রকমারি খাবারের সম্ভার। বাজারজুড়ে চাইনিজ খাওয়ার নেপালি খাওয়ার থেকে শুরু করে বাঙালিয়ানা সব খাবার মিলেমিশে একাকার। প্রত্যেকেই প্রতিনিয়ত নতুন কোন খাবারের সন্ধান করে। বাঙালি মানেই ভোজন রসিক সেই অর্থে ঘোরার কথা আসলে খাওয়া-দাওয়া হবে না তা আবার হয় নাকি।
advertisement
advertisement
আরও পড়ুন- চিনেবাদাম বেচতেন RBI-এর সামনে, আড়ালে ভয়ঙ্কর এই ‘হাতের কাজ’…! কে সেই ‘মাস্টারমাইন্ড’? যা জানা গেল, শিউরে উঠবেন
বর্তমানে এই নতুন আইটেম ক্রিসপি চিকেন স্ট্রিপস বানিয়ে বাজার কাপাচ্ছে দার্জিলিং জেলার শিবমন্দিরের ফুড অবশেশন। এই প্রসঙ্গে দোকানের শেফ ইন্দ্রজিৎ শর্মা বলেন বর্তমানে বাজারে একদম নতুন আইটেম ক্রিসপি চিকেন স্ট্রিপস আপনি চাইলে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না প্রথমে লম্বা লম্বা করে স্লাইস আকারে কিছু বললে চিকেন কেটে নিতে হবে তারপর আপনি যেভাবে চিকেন রান্না করেন সেভাবেই স্বাদমতো বিভিন্ন মসলা দিয়ে মাংসটিকে ম্যারিনেশন করতে হবে যেমন এর মধ্যে আপনি আদা রসুন বাটা লঙ্কা বাটা , পেঁয়াজ বাটা হলুদ স্বাদমতো লবণ দিতে পারেন।
advertisement
এরপর খুব কমপক্ষে তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে তারপর এটিকে বের করে এর ওপর কর্নফ্লাওয়ার ব্রেডক্রাম্পস দিয়ে ভালোমতো কোটিং করে হালকা ফ্রাই করে ফেলতে হবে তারপর কিছুক্ষণ রেখে আরো একবার ডিপ ফ্রাই করলেই তৈরি হয়ে যাবে আপনার সুস্বাদু ক্রাঞ্চি চিকেন স্ট্রিপস।
advertisement
সুজয় ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Crispy Chicken Recipe: রেস্তোরাঁ স্টাইলে ক্রিসপি চিকেন চান? 'এই' কাজটি অবশ্যই করবেন! রইল রেসিপি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement