advertisement

Clay Water Bottle: প্লাস্টিকের বোতল ছুড়ে ফেলে দিন! গরমে গলায় ঢালুন মাটির বোতলের জল, পাবেন অলৌকিক উপকারিতা!

Last Updated:

Clay Water Bottle:এবার মাটির কলসির পাশাপাশি ব্যাপক হারে চাহিদা বেড়েছে ডিজাইনার মাটির বোতলের। যা রীতিমতো নজর কেড়েছে সকলের। ‌

+
মাটির

মাটির বোতল বিক্রি পুরুলিয়ায়

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়,পুরুলিয়া : গরমের দাপট বেড়েছে দক্ষিণের সব জায়গাতেই। রুক্ষ লালমাটির জেলা পুরুলিয়াতে তীব্র গরম পড়ে বরাবরই। গরমের এই সময়তে তাই মাটির কলসি বা মাটির জলের পাত্রের চাহিদা বেড়ে যায় অনেকখানি। তবে এবার মাটির কলসির পাশাপাশি ব্যাপক হারে চাহিদা বেড়েছে ডিজাইনার মাটির বোতলের। যা রীতিমতো নজর কেড়েছে সকলের। ‌ শুধু জেলা নয় পার্শ্ববর্তী রাজ্য থেকেও অনেকেই ভিড় করে এই মাটির ডিজাইনার বোতল কিনতে আগ্রহী হচ্ছেন। ঝাড়খণ্ডের বোকারো যাওয়ার পথে চাষ মোড়ের বেশ কিছুটা আগেই বিক্রেতারা এই মাটির বোতলের সম্ভার নিয়ে হাজির হয়েছেন। ১৩০ থেকে ১৫০ টাকা প্রতি পিস হিসাবে বিক্রি হচ্ছে এই বোতল গুলি। খুব সহজেই এই বোতল নিয়ে যে কোন জায়গায় যাওয়া যায় তাই অনেকেই এই মাটির বোতল কিনতে ভিড় করছেন এই দোকানগুলিতে।
এ বিষয়ে দোকানের বিক্রেতা বলেন, ‘‘গরমে সময়তেই এই বোতলের চাহিদা বাড়ে। মাটির বোতলের জল দীর্ঘক্ষণ ঠান্ডা থাকে। তারা অন্য জায়গা থেকে অর্ডার দিয়ে তৈরি করিয়ে আনেন এই বোতলগুলি। একেবারেই অন্যরকম দেখতে বলে মানুষ এই বোতল কিনতে পছন্দ করেন।’’
এ বিষয়ে দোকানে আসা এক ক্রেতা অমিত গড়াই বলেন , তিনি মাঝে মাঝেই এই দোকান থেকে বিভিন্ন মাটির জিনিস কিনে থাকেন। খুবই সুন্দর এই দোকানের বিভিন্ন জিনিস। বিশেষ করে মাটির ডিজাইনার বোতলের জন্য তিনি এসেছেন।
advertisement
advertisement
আরও পড়ুন : মৌমাছির কামড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর! এমনটা কি আদৌ হতে পারে? রহস্য ফাঁস হৃদরোগ বিশেষজ্ঞের
বর্তমানে আধুনিকতার ছোঁয়া লেগেছে সবকিছুতেই। সেখানে ব্যতিক্রম নয় মাটির তৈরি বিভিন্ন সামগ্রীও। তাই তো বর্তমান মাটির তৈরি এই ডিজাইনার বোতল এখন ট্রেন্ডিং-য়ে। ৮ থেকে ৮০ সকলেরই পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে এই ডিজাইনার বোতলগুলি ।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Clay Water Bottle: প্লাস্টিকের বোতল ছুড়ে ফেলে দিন! গরমে গলায় ঢালুন মাটির বোতলের জল, পাবেন অলৌকিক উপকারিতা!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement