advertisement

Darjeeling Trip: ছবির চেয়েও সুন্দর এই গ্রাম, পৌঁছলেই প্রকৃতির ছোঁয়ায় মন ভরবে, বড়দিনে ঘুরে আসুন

Last Updated:

Darjeeling Trip: ছবির থেকেও বেশি সুন্দর পাহাড় জঙ্গলে ঘেরা এই গ্রাম বর্তমানে চুম্বকের মত পর্যটকের টানছে, এখানে এলেই সবুজে ঘেরা প্রকৃতির হাতছানিতে মন মুগ্ধ হবে।

+
গুলমা।

গুলমা। সংগৃহীত ছবি।

দার্জিলিং: উত্তরবঙ্গ মানেই পাহাড় জঙ্গল এবং নদীর এক অপরূপ মেলবন্ধন। সেই অর্থেই পাহাড় জঙ্গলে ঘেরা মন মুগ্ধ করা এই এই শান্ত শীতল পরিবেশে কিছুটা সময় কাটাতে দূর-দূরান্ত থেকে ছুটে আসে পর্যটকেরা। উত্তরবঙ্গ যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তেমনই উত্তরবঙ্গে রয়েছে বহু পুরনো ঐতিহ্যের ছোঁয়া।
বর্তমানে উত্তরবঙ্গের একটি ছোট্ট গ্রাম খয়রেনি বন বস্তি চুম্বকের মত পর্যটকদের টানছে। চারিদিকে জঙ্গলে ঘেরা এই গ্রাম যেন এক স্বপ্নের জায়গা। চারিদিকে সারি সারি পাহাড় জঙ্গল এবং সবুজে ঘেরা প্রকৃতি বরাবরই মন মুগ্ধ করে আসছে পর্যটকদের। বর্তমানে পর্যটকদের আকর্ষণের জন্য গ্রামের মাঝেই তৈরি হয়েছে রেস্তোরাঁ এবং রাত্রিযাপনের ব্যবস্থা। এই জায়গায় বসে কিছুটা সময় কাটালে নিমেষেই যেন মন ভাল হয়ে যায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ একসঙ্গে বলিউডে আত্মপ্রকাশ! সাফল্যের শিখরে আলিয়া, ১২ বছর পরে আজও লড়ছেন এঁরা? ৪ নম্বর নামটি চমকে দেবে
যতদূর চোখ যায় চারিদিকে পাহাড় জঙ্গল আর ধানক্ষেত। শহরের ইটের কংক্রিট দেওয়াল ছেড়ে নিরিবিলি শান্ত পরিবেশে কিছুটা সময় কাটাতে দূরদূরান্ত থেকে এই গ্রামে ছুটে আসছে পর্যটকেরা। এই প্রসঙ্গে এখানে ঘুরতে আসা এক পর্যটক সৌরভ দত্ত বলেন, শহরের যানজট কোলাহল থেকে পাহাড় জঙ্গলে ঘেরা এই গুলমা ফরেস্টের মাঝে এই গ্রাম সত্যিই অসাধারণ। এখানে এসে নিমিষেই যেন মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। চারিদিকে পাহাড় এবং জঙ্গল থাকায় এখানে বসে মিলতে পারে হাতির দর্শন।
advertisement
সুজয় ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Darjeeling Trip: ছবির চেয়েও সুন্দর এই গ্রাম, পৌঁছলেই প্রকৃতির ছোঁয়ায় মন ভরবে, বড়দিনে ঘুরে আসুন
Next Article
advertisement
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
  • Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস

  • 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট

  • দেখে নিন ফোনের ফিচার্স বিশদে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement