advertisement

Fuchka: কী আছে এই ফুচকায়? বিকেল হতেই ভিড় ক্রেতাদের! অন‍্যস্বাদের ফুচকা খেতে লম্বা লাইন

Last Updated:

Fuchka: চকলেট ফুচকায় মজেছে  কালচিনিবাসীর মন। এই প্রথম আলিপুরদুয়ারের কালচিনিতে মিলছে এই ফুচকা। বিকেল হতেই দেখা যায় ফুচকা প্রেমীদের ভিড়।

+
চকলেট

চকলেট ফুচকা

আলিপুরদুয়ার:  ফুচকার সঙ্গে বাঙালির প্রেম সকলের জানা। চকলেট ফুচকায় মজেছে কালচিনিবাসীর মন। এই প্রথম আলিপুরদুয়ারের কালচিনিতে মিলছে এই বিশেষ ফুচকা। বিকেল হতেই দেখা যায় ফুচকা প্রেমীদের ভিড় কৃষ্ণ দাসের ফুচকা দোকানের সামনে। শুধু কালচিনি নয়, আশপাশের এলাকা থেকেও আসেন মানুষেরা।
শুধু চকলেট ফুচকা নয়, এই দোকানে পাওয়া যায় দই ফুচকা ও চিকেন ফুচকা। এছাড়া মেলে পাঁপড়ি চাট। কৃষ্ণ দাস চকলেট ফুচকার দাম রেখেছেন ৪০ টাকা। এই টাকা দিলেই মেলে এক প্লেটে ছয়টি চকলেট ফুচকা। এই চকলেট ফুচকার পরিবেশনের পদ্ধতি দেখলেই ইচ্ছে করবে খেয়ে নিতে।
advertisement
advertisement
কৃষ্ণ দাস জানান, “৯ বছর ধরে আমি ফুচকার ব্যবসা করি। আগে সাধারণ ফুচকা বিক্রি করতাম। তারপর দই ফুচকা বিক্রি শুরু করি। যা পছন্দ হয় সকলের। তারপর চিকেন ফুচকা, এবারে চকলেট ফুচকা বিক্রি শুরু করলাম। এই চকলেট ফুচকা সকলের ভাল লাগছে দেখে আমারও ভাল লাগছে।”
advertisement
কৃষ্ণ দাসের সঙ্গে কথা বলে জানা যায়, এই চকলেট ফুচকা বেশি পছন্দ করছে শিশুরা। মাঝে শিশুরা তেমন পছন্দ করত না ফুচকা খেতে। চকলেট ফুচকা তাঁদের মনে ফুচকা প্রেম জাগাবে বলে দাবি কৃষ্ণ দাসের।
Annanya Dey
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fuchka: কী আছে এই ফুচকায়? বিকেল হতেই ভিড় ক্রেতাদের! অন‍্যস্বাদের ফুচকা খেতে লম্বা লাইন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement