advertisement

Durga Puja 2021: Basic Make Up: মেক আপ কিটে এই জিনিসগুলো ঠিকমতো আছে তো? নইলে কিন্তু পুজোর সাজগোজই মাটি!

Last Updated:

Durga Puja 2021: Basic Make Up: লম্বা অনভ্যাসের পর ঝালিয়ে নিন মেক আপের পুরনো সিলেবাস ৷ দেখে নিন আপনার মেক আপ কিটে (Make Up Kit) এই সব জিনিসগুলো ঠিক আছে কি না ৷

সামনেই পুজো (Durga Puja 2021) ৷ তার পর শীতকাল ৷ মেকআপ (Make Up) করার দীর্ঘ মরসুম ৷ অতিমারির প্রভাব এখন অনেক স্তিমিত ৷ পরিস্থিতি আরও উন্নত হলে মেক আপ বা সাজসজ্জা পথ আরও প্রশস্ত হবে ৷ এই সুযোগে লম্বা অনভ্যাসের পর ঝালিয়ে নিন মেক আপের পুরনো সিলেবাস ৷ দেখে নিন আপনার মেক আপ কিটে (Make Up Kit) এই সব জিনিসগুলো ঠিক আছে কি না ৷
# বেসিক মেক আপের (Basic Make Up) প্রথম ধাপ হল ত্বকচর্চা ৷ মুখের ত্বক পরিষ্কার রাখতে ফেস ওয়াশ লাগবেই ৷ আপনার ত্বক অনুযায়ী বেছে নিন সঠিক ফেসওয়াশ ৷
# ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করার পরই টোনারের পালা ৷ যদি টোনারের রাসায়নিক ভাগ বেশি থাকে তবে সপ্তাহে দু’দিনের বেশি ব্যবহার করা উচিত নয়৷ শুধু হাইড্রেটিং হলে রোজই ব্যবহার করতে পারেন ৷
advertisement
advertisement
# বাজারে হাজির হরেক সিরাম থেকে বেছে নিন নিজের ত্বক অনুযায়ী ৷ ভিটামিন সি অথবা নিয়াসিয়ামাইড সিরাম সব রকম ত্বকেই মানানসই ৷ নিয়াসিয়ামাইডের ফলে ত্বকে সূক্ষ্ম দাগ, হাইপারপিগমেন্টেশন, অ্যাকনে, তৈলাক্ত ত্বক, ডিহাইড্রেশন, অসমান স্কিনটোনের সমস্যা দূর করে ৷ ভিটামিন সি ডার্ক স্পট ও ত্বকের নিষ্প্রাণ ভাব দূর করে ৷
# মেক আপের অন্যতম ধাপ হল ময়শ্চারাইজিং ৷ ময়শ্চারাইজার ত্বককে আর্দ্র রাখে ৷ তবে এক্ষেত্রেও ময়শ্চারাইজার বাছতে হবে ত্বকের ধরন অনুযায়ী ৷ তৈলাক্ত ত্বক হলে ব্যবহার করুন ওয়াটার বেসড ময়শ্চারাইজার ৷
advertisement
আরও পড়ুন : পুজোর পরে অগ্রহায়ণেই আপনার বিয়ে? এখন থেকেই চুলের এই যত্নগুলো করছেন তো?
# ভুলবেন না সানস্ক্রিন ব্যবহার করতেও ৷ সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে সানস্ক্রিন ৷ বাড়িতে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করবেন ৷
# ত্বক পরিষ্কার করে নেওয়ার পর এ বার মেক আপ শুরু করার পালা ৷ ত্বকের বর্ণের সঙ্গে মানানসই এমন শেডের ফাউন্ডেশন বেছে নিন ৷ মুখের সব অংশে সমান ভাবে ফাউন্ডেশন লাগান ৷
advertisement
# ত্বকে ডার্ক স্পট বা অন্য দাগ থাকলে ব্যবহার করুন কনসিলর ৷ ফাউন্ডেশনের মতো কনসিলরও কিনতে হবে ত্বকের সঙ্গে মানানসই করেই ৷
আরও পড়ুন : ডায়েট সম্পূর্ণ তেলহীন? অজান্তেই ক্ষতি করছেন স্বাস্থ্যের, বরং জানুন কোন ভোজ্যতেল ঝুঁকিহীন
# চোখের সজ্জার জন্য হাতের কাছে রাখুন বেসিক আই প্যালেট ৷ এখন মুখ মাস্কের আড়ালে থাকায় অনেকেই চোখের মেক আপ জমকালো করছেন ৷
advertisement
# চিক ও চিকবোনে দিন ব্লাশার ও হাইলাইটারের স্পর্শ ৷ মেক আপে লাগুক রঙের ছোঁয়া ৷ যাঁরা মেক আপে অত দক্ষ নন, তাঁরা হাল্কা গোলাপি বা লাল শেড বাছতে পারেন ৷
# সাজকথার শেষ কথা লিপস্টিক ৷ তবে বাকি মেক আপ, পোশাক ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই করেই লিপকালার বেছে নেবেন ৷ চোখের মেক আপ জমকালো হলে ঠোঁটের সজ্জা হবে হাল্কা এবং ঠোঁটের জন্য গাঢ় শেড বাছলে চোখে দিন মৃদু মেক আপ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja 2021: Basic Make Up: মেক আপ কিটে এই জিনিসগুলো ঠিকমতো আছে তো? নইলে কিন্তু পুজোর সাজগোজই মাটি!
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement