advertisement

Carbohydrates in weight loss: কার্বোহাইড্রেট মানেই খলনায়ক নয়, ওজন কমাতে চাইলেও ডায়েটে রাখুন শর্করাজাতীয় খাবার

Last Updated:

কার্বোহাইড্রেটেরও একগুচ্ছ উপকারিতা আছে, যেগুলি জানা প্রয়োজন (benefits of Crabohydrates)৷

ওজন কমানোর পথে শর্করা জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট সব সময়ই খলনায়ক৷ রোগা হতে চাইলে ডায়েটে সবার আগে কোপ পড়ে কার্বস-এর উপরেই৷ কিন্তু কার্বোহাইড্রেটেরও একগুচ্ছ উপকারিতা আছে, যেগুলি জানা প্রয়োজন (benefits of Crabohydrates)৷
সবথেকে গুরুত্বপূর্ণ হল কার্বোহাইড্রেটস শক্তির উৎস৷ রোগা হওয়ার পথে এক লপ্তে ডায়েট থেকে কার্বোহাইড্রেটের বিদায় কোনও কাজের কথা নয়৷ কিন্তু কী ভাবে কার্বোহাইড্রেট সাহায্য করে ওজন কমাতে? (significant role of carbs in weight loss) সে সম্বন্ধে জানতে আগে জেনে নিতে হবে এর কাজ, প্রয়োজন, আত্তীকরণ এবং উৎস নিয়ে৷
আরও পড়ুন : শীতের শুষ্কতা থেকে বাঁচাতে যত্ন নিন আপনার কেতাদুরস্ত দাড়ির
মানবদেহ তথা মানবমস্তিষ্কের অন্যতম সেরা জ্বালানি হল কার্বোহাইড্রেট৷ হোল হুইট ব্রেড, ব্রাউন রাইস, ডাল, দানাশস্য, সবুজ শাকসব্জি কমপ্লেক্স কার্বোহাইড্রেটের উৎস৷ অন্যদিকে চাল, রিফাইন্ড গম, চিনি গ্লুকোজ, কুকিজ, পেস্ট্রি, ফলের রস ও ফ্রেঞ্চ ফ্রাই হল শরীরের পক্ষে ক্ষতিকর কার্বোহাইড্রেটস৷ এই উৎস থেকেই শর্করাজাতীয় খাবারের কুফল পৌঁছয় শরীরে৷ ফাইবার ও অন্যান্য মিনারেলও থাকে না এই কার্বোহাইড্রেটে৷ এগুলি থেকেই শরীরে ক্যালরি বাড়ে৷ তার থেকেই রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়৷
advertisement
advertisement
আরও পড়ুন : লিভার সুস্থ রাখতে ডায়েটে থাকুক এই পাঁচ স্বাস্থ্যকর পানীয়!
এনসিবিআই-এর গবেষণা অনুযায়ী, লো কার্ব ডায়েট ওজন কমানোর অন্যতম হাতিয়ার৷ কিন্তু শেষ পর্যন্ত সুষম এবং মডারেট ডায়েটেই শরীরের ওজনের ভারসাম্য বজায় থাকে৷ খারাপ কার্বোহাইড্রেটের উপর কঠোর নিষেধাজ্ঞা ওজন কমাতে সাহায্য করে৷ তার সঙ্গে ব্যালান্সড ডায়েট থাকে৷ তাহলে ওজন কমিয়ে রোগা হওয়ার প্রক্রিয়া দ্রুতই হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Carbohydrates in weight loss: কার্বোহাইড্রেট মানেই খলনায়ক নয়, ওজন কমাতে চাইলেও ডায়েটে রাখুন শর্করাজাতীয় খাবার
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement