advertisement

হার্ট অ্যাটাক থেকে বাঁচতে নিয়মিত খান মাখন !

Last Updated:

দিন যত পালটে যাচ্ছে, ততই পালটে যাচ্ছে নিয়ম, ভাবনা ৷ ছোটবেলা থেকেই শুনে আসা, একটা নির্দিষ্ট বয়সের পর নাকি ঘি, মাখন

#কলকাতা: দিন যত পালটে যাচ্ছে, ততই পালটে যাচ্ছে নিয়ম, ভাবনা ৷ ছোটবেলা থেকেই শুনে আসা, একটা নির্দিষ্ট বয়সের পর নাকি ঘি, মাখন থেকে দূরে থাকাই উচিত ৷ বয়স বাড়লে, তৈলাক্ত খাবার একেবারেই নয় ৷ এমনকী, নানা সময় চিকিৎসকরাও বলে থাকেন, হৃদপিন্ড ভালো রাখতে তেলযুক্ত খাবার থেকে দূরে থাকাই ভালো ৷ কোলেস্টেরল, সুগার, রক্তচাপ সব ক্ষেত্রেই তেলকেই দোষ দিয়ে থাকেন ডাক্তাররা ৷
তবে নতুন গবেষণায় এসেছে নতুন তথ্য ৷ নিয়মিত মাখন খেলে নাকি হৃদপিন্ড খারাপ নয়, উলটে এড়ানো সম্ভব হবে হৃদরোগ !
মার্কিন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এসেছে এরকমই তথ্য ৷ গবেষণা অনুযায়ী, মাখনের পরিবর্তে অনেকেই বেছে নিয়েছেন মার্জারিন আর অন্যদিকে অলিভ ওয়েলকে বেছে নিয়েছেন রান্নার তেল হিসেবে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, অলিভ ওয়েল ও মার্জারিনে মাখন বা সরষের তেলের তুলনায় রয়েছে বেশিমাত্রায় ফ্যাট ৷ যা শরীরের পক্ষে মোটেই ভালো নয় ৷ সঙ্গে গবেষণায় এসেছে, মাখনের মধ্যে থাকা ‘ডেয়ারি ফ্যাট’ ৷ হৃদপিন্ডের পক্ষে ভালো ৷
advertisement
advertisement
ডাক্তাররা অবশ্য জানিয়েছেন, মাখন নিয়মিত খাওয়া নিশ্চয়ই ভালো ৷ কিন্তু পরিমাণ অবশ্যই হবে অল্প ৷ চিকিৎসকরা জানিয়েছেন, মাখন দিয়ে রান্না করা খাবার না খেয়ে, ব্রেকফাস্টে অল্প করে মাখন নিয়মিত খেলে হৃদরোগ এড়ানো সম্ভব !
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
হার্ট অ্যাটাক থেকে বাঁচতে নিয়মিত খান মাখন !
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement