advertisement

খেলার ছলে বিশালাকার ঘোড়া, মোষ কাঁধে তুলে নিচ্ছেন এক ব্যক্তি! মুহূর্তে ভাইরাল ভিডিও

Last Updated:

হাসতে হাসতে ঘোড়া, মোষকে পিঠে চড়াচ্ছেন ইনি । এমন বলশালী মানুষ দেখে সকলেই তাঁর নাম দিয়েছেন ‘ভীম’ ।

#ইউক্রেন: এ দেশে কত ধরনের ঘটনাই না ঘটে প্রতিদিন । তাই এ দেশের গলিতে গলিতে লুকিয়ে রয়েছে হরেক কিসিমের যত কাণ্ড কারখানা । আর সে সব ঘটনা এসে পড়েছে হাতের মুঠোর মধ্যে । আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে সে সমস্ত খবর নিমেষে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে । মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে সে সব । কখনও ছবি, কখনও ভিডিও, কখনও অডিও । এই সমস্ত ভাইরাল খবরে বিতর্ক যেমন তৈরি হচ্ছে, তেমনই নিখাদ মজার ঘটনা আনন্দও দিচ্ছে মানুষকে । অনেক ভিডিও মানুষকে অনুপ্রেরণা যোগাচ্ছে, উৎসাহ দিচ্ছে, অনুপ্রাণিত করছে ।
এই ব্যক্তির কাণ্ড কারখানা দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের । কারণ হাসতে হাসতে ঘোড়া, মোষকে পিঠে চড়াচ্ছেন ইনি । এমন বলশালী মানুষ দেখে সকলেই তাঁর নাম দিয়েছেন ‘ভীম’ । মহাভারতের এই চরিত্রটিও ছিলেন অসীম বলশালী । তাই স্বাভাবিক ভাবেই ভীমের সঙ্গে তুলনা চলে আসছে ।
advertisement
advertisement
জানা গিয়েছে ওই ব্যক্তি ইউক্রেনের বাসিন্দা । ৪১ বছরের ওই ব্যক্তির নাম ডিমিট্রো । আগে দেখা গিয়েছিল, একই সঙ্গে ৬ জন মানুষকে কাঁধে তুলতে সক্ষম ডিমিট্রো খালাদঝি । এখন মাঝেমধ্যেই তিনি একটি পূর্ণ বয়ষ্ক ঘোড়া বা মোষকে কাঁধে তুলে নেন । আসলে ওই ব্যক্তি সার্কাসে কাজ করেন । কর্মসূত্রেই এ ধরনের কাজে পারদর্শী তিনি । ১৫০ কেজি ওজন তিনি এক হাতে তুলতে পারেন । মোট ৬৩ টি গিনিস বুক রেকর্ডস রয়েছে তাঁর ।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
খেলার ছলে বিশালাকার ঘোড়া, মোষ কাঁধে তুলে নিচ্ছেন এক ব্যক্তি! মুহূর্তে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement