advertisement

Bill Gates Making Roti: আকৃতিতে এবড়োখেবড়ো, নিজেই নিজের জন্য রুটি বানিয়ে খেলেন মার্কিন ধনকুবের বিল গেটস

Last Updated:

Bill Gates Making Roti: হাতের বদলে তিনি আটা মেখেছেন স্প্যাচুলা দিয়ে

আদ্যন্ত ভারতীয় কায়দায় রুটি তৈরি করছেন বিল গেটস
আদ্যন্ত ভারতীয় কায়দায় রুটি তৈরি করছেন বিল গেটস
নতুন ভূমিকায় দেখা গেল মার্কিন ধনকুবের বিল গেটসকে৷ এই শিল্পপতি তথা সমাজসেবী সম্প্রতি সকলকে চমকে দিলেন শ্যেফ হয়ে৷ একটি ভিডিও শেয়ার করেছেন জনপ্রিয় ব্লগার এইটান বার্নাথ৷ সেখানে দেখা যাচ্ছে আদ্যন্ত ভারতীয় কায়দায় রুটি তৈরি করছেন বিল গেটস৷ ব্লগার লিখেছেন "বিল গেটস আর আমি ভারতীয় কায়দায় রুটি বানাতে গিয়ে দারুণ সময় কাটালাম৷" সদ্য ভারতের বিহার থেকে ঘুরে গিয়েছেন ব্লগার৷ সেখানে আলাপ করেছেন গমচাষিদের সঙ্গে৷ রুটি করার কারিগরি শিখেছেন 'দিদি কি রসোই' ক্যান্টিনের কর্মীদের থেকে৷ গেটসের রুটি তৈরির ভিডিও এখনই ১৭৩ হাজার ভিউজ পেয়ে গিয়েছে৷
ভিডিও ক্লিপে দেখা গিয়েছে বিল গেটস প্রথমে আটা, জল আর নুন দিয়ে মণ্ড তৈরি করছেন৷ তবে হাতের বদলে তিনি আটা মেখেছেন স্প্যাচুলা দিয়ে৷ কাজ করতে করতে তিনি জানালেন রান্নার মধ্যে তিনি রোজ স্যুপ গরম করেন৷ এভাবে বড় আকারে রান্না অনেক দিন পর করছেন৷ ভিডিওতে কথায় কথায় বলেন ধনকুবের৷
advertisement
advertisement
advertisement
আটা মাখার পর রুটি বেলার পর্ব৷ ব্লগার জানালেন রুটি সব সময় গোল হতে হবে৷ অবশ্য গেটসের রুটি গোল হয়নি৷ হয়েছে ডিম্বাকৃতি, এবড়ো খেবড়ো আকৃতির৷ তার পর তাওয়ায় সেঁকে ঘি মাখিয়ে গরমাগরম রুটি খেলেন দুজনেই৷ অতীতের বিশ্বের ধনীতম শিল্পপতির রুটি তৈরি দেখে ভারতীয় নেটিজেনরা তো অভিভূত৷ তাঁদের মধ্যে অনেকেই ফিরে গিয়েছেন নিজেদের রুটির তৈরির প্রথম পর্বে৷
advertisement
প্রসঙ্গত ব্লগার বার্নাথ সম্প্রতি ভারতে এসেছিলেন৷ দিল্লির গুরুদ্বারে তিনি রুটি তৈরি শিখেছেন৷ সেই ভিডিও-ও নেটিজেন মহলে দারুণ জনপ্রিয় হয়েছিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bill Gates Making Roti: আকৃতিতে এবড়োখেবড়ো, নিজেই নিজের জন্য রুটি বানিয়ে খেলেন মার্কিন ধনকুবের বিল গেটস
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement