advertisement

Fish: পাকা শোলের পাতুরি খেয়েছেন? কীভাবে বানালে চেটেপুটে খাবে সবাই! ঠাকুমা-দিদিমার সহজ 'সুপারহিট' রেসিপি

Last Updated:

Fish Recipe: শোল মাছের পাতুরি! গ্রামের মানুষের পছন্দের পুরানো দিনের একটি জনপ্রিয় রেসিপি এটি, এই সময় ইলিশ কিংবা ভেটকি পাতুরি বেশি চল রয়েছে, তবে পুরানো দিনের এই সহজ রেসিপি জিভে দিলে ভোলার নয়...

+
সহজে

সহজে বানিয়ে নিন শোল মাছের  সুস্বাদু পাতুরি

হাওড়া: শোল মাছের পাতুরি! গ্রামের মানুষের পছন্দের পুরানো দিনের একটি জনপ্রিয় রেসিপি এটি। এই সময় ইলিশ কিংবা ভেটকি পাতুরির বেশি চল রয়েছে। তবে পুরনো দিনের এই সহজ রেসিপি জিভে দিলে ভোলার নয়। শোল মাছের তৈরি ঝোলের কথা কমবেশি প্রায় সকলের জানা। তবে শোল মাছের এই রেসিপি হয়ত অনেকের অজানা, আবার অনেকই হয়ত ভুলতে বসেছেন। গরম ভাতের সঙ্গে শোল পাতুরির অতুলনীয় স্বাদ।
খুব সহজ উপায়ে শোল মাছের সুস্বাদু ‘শোল পাতুরি’ বানিয়ে নিতে পারেন নিজের হাতে। এই পাতুরি ইলিশ বা ভেটকি পাতুরির মতোই আকর্ষণীয় স্বাদ। সুস্বাদ এই পাতুরি তৈরিতে নামমাত্র কয়েকটা উপকরণ। পরিমাণ মতো হাতের কাছে কয়েকটা মশলা ব্যবহার করে স্বাদ হবে অতুলনীয়।
আরও পড়ুনঃ ব্লাড সুগার কমবেই…! রোজ সন্ধ্যা ৭’টা থেকে ৮’টার মধ্যে ‘এই’ একটি কাজ ‘মাস্ট’, হাতেনাতে দারুণ ফল
প্রথমেই পাতুরির জন্য বেছে নিতে হবে বড় সাইজের একটি শোল মাছ। লেজ এবং মাথা বাদ দিয়ে মাছের চাকা পাতুরিতে ব্যবহার করা হয়। কচি লাউ পাতা, বাটা পেঁয়াজ, সরষের তেল, কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে বাটা বা গুঁড়ো, পোস্ত বাটা।
advertisement
advertisement
মাছ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার মাছের সঙ্গে লবণ হলুদ মাখিয়ে সমস্ত রকম উপকরণ দিয়ে কয়েক চামচ সরষের তেল মাখিয়ে ভাল করে ম্যারিনেট করে নিতে হবে। ১০-১২ মিনিট রাখার পর লাউ পাতা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর পাতার উপর মাছ দিয়ে উপর থেকে কিছুটা মশলা দিয়ে পাতা ভাল করে বেঁধে কড়াইতে তেল দিয়ে এপিট-ওপিট খুব ভাল করে ভেজে নিলেই তৈরি লাউ পাতার ‘শোল পাতুরি’।
advertisement
রাকেশ মাইতি
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fish: পাকা শোলের পাতুরি খেয়েছেন? কীভাবে বানালে চেটেপুটে খাবে সবাই! ঠাকুমা-দিদিমার সহজ 'সুপারহিট' রেসিপি
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement