advertisement

Anandapur Fire Accident: কেটেছে ন'টা দিন এখনও স্বামী ফিরে আসার আশায় দিনগুনছে অগ্নিকাণ্ডে নিখোঁজ পরিবার

Last Updated:

আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনার পর কেটে গেছে ন'টা দিন। নিখোঁজ পরিবারের বাড়িতে থমথমে পরিবেশ। পরিবারের লোকজনের চোখে মুখে বিষন্নতার ছাপ। তবুও পরিবারের উপার্জনকারী একমাত্র সদস্য বাড়ি ফিরবে এই আশায় দিন গুণছেন।

+
নিখোঁজ

নিখোঁজ সৌমিত্র মন্ডলের স্ত্রী (বামদিকে)

ময়না, সৈকত শী: মাঝে কেটে গেছে ন’দিন! পরিবারের মানুষটির সঙ্গে শেষ কথা হয়েছিল ২৫ জানুয়ারি রবিবার রাতে। তারপর থেকে ফোন আসেনি, আবার ফোন করলেও সুইচ অফ। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ! কিন্তু স্বামী ফিরে আসবে এই আশায় প্রতিদিন দিনগুনছে ময়নায় নিখোঁজ পরিবারের স্ত্রীরা।
আনন্দপুর অগ্নিকাণ্ডে ময়নায় নিখোঁজ শ্রমিক সৌমিত্র মন্ডল এবং বুদ্ধদেব জানার পরিবার সেই আশায় দিন গুনছে প্রতিদিন। আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনায় সব থেকে বেশি নিখোঁজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ময়না শহীদ মাতঙ্গিনী সহ বিভিন্ন ব্লকের মানুষজন। পরিবারের লোকজনদের থেকে জানা যায়, কারও সঙ্গে কথা হয়েছিল রবিবার বিকেলে। আবার কারও সঙ্গে কথা হয়েছিল রবিবার রাতে। তারপর রবিবার ভোররাতে ওই অগ্নিকাণ্ড। তারপর থেকে তাদের কোনও খোঁজ নেই ময়নার সৌমিত্র মণ্ডলের।এই পরিযায়ী শ্রমিকের বাড়িতে রয়েছে মা, স্ত্রী ও সন্তান।
advertisement
advertisement
সৌমিত্র- এর স্ত্রী রিংকু মন্ডল আজও স্বামীর মঙ্গল কামনায় প্রতিদিনই সিঁথিতে দিচ্ছেন সিঁদুর। হাতে রয়েছে শাঁখা-পলা। কিন্তু স্বামীর এখনও খোঁজ নেই।
সৌমিত্র- এর স্ত্রী রিংকু মন্ডল বলেন, ২৬ জানুয়ারি সোমবার ফিরে আসার কথা ছিল। সেইমত রবিবার রাতে কথা হয়েছে। তারপর রাতে অগ্নিকাণ্ড। তারপর থেকেই স্বামী নিখোঁজ। প্রশাসন কোনও খোঁজ দিতে পারেনি এখনও। কিন্তু আমার আশা স্বামী বাড়ি ফিরে আসবে। অন্যদিকে বুদ্ধদেব জানার বাড়ির লোক জানান, “ছেলের খোঁজখবর মিলেনি। শুনেছি ওই গোডাউন থেকে বেরিয়ে আসার কোন পথ ছিল না। তবে ছেলে সশরীরে বাড়ি ফিরবে এই আশ্বাসে দিন কাটাচ্ছি।”
advertisement
আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনার পর কেটে কেটে গেছে ন’টা দিন। নিখোঁজ পরিবারের বাড়িতে থমথমে পরিবেশ। পরিবারের লোকজনের চোখে মুখে বিষন্নতার ছাপ। তবুও পরিবারের উপার্জনকারী একমাত্র সদস্য বাড়ি ফিরবে এই আশায় দিন গুণছেন। এই আশা থেকে প্রতিদিন সিঁথিতে দিচ্ছেন সিঁদুর হাতে রয়েছে শাখা পলা। এইটুকু আশ্বাস যেন তাদের বাঁচিয়ে রেখেছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Anandapur Fire Accident: কেটেছে ন'টা দিন এখনও স্বামী ফিরে আসার আশায় দিনগুনছে অগ্নিকাণ্ডে নিখোঁজ পরিবার
Next Article
advertisement
বিহার থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী হলেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন! কোন রাজ্যে প্রার্থী কারা...? দেখুন রাজ্যভিত্তিক তালিকা
বিহার থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী হলেন নিতিন নবীন! কোন রাজ্যে প্রার্থী কারা?
  • রাজ্যসভার প্রার্থী ঘোষণা বিজেপির! বিহার, অসম, ছত্তিশগড়-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যের প্রার্থীদের নাম ঘোষণা হতেই তালিকায় দেখা গেল একের পর এক চমক। রাজ্যসভায় এবার একদিকে বাংলা থেকে লড়ছেন রাহুল সিনহা, অন্যদিকে বিহার থেকে রাজ্যসভার প্রার্থী হলেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement