advertisement

হৃদযন্ত্র ভাল রাখতে প্রতিদিন সকালে উঠে খান এক টুকরো কাঁচা আদা

Last Updated:

রান্নাবান্নায় আদা উপকরণ হিসেবে ব্যবহার করা হয় ঠিকই ৷ তবে, তা নেহাত তা মুখের স্বাদের জন্যই ৷ কারণ আদার যে বেশ কিছু উপকারিতা রয়েছে ৷ তা অনেকেই জানেন না ৷

রান্নাবান্নায় আদা উপকরণ হিসেবে ব্যবহার করা হয় ঠিকই ৷ তবে, তা নেহাত তা মুখের স্বাদের জন্যই ৷ কারণ আদার যে বেশ কিছু উপকারিতা রয়েছে ৷ তা অনেকেই জানেন না ৷ নিয়মিত আদা খেলে নানা শারিরীক সমস্যা থেকে চটজলদি মুক্তি পেতে পারেন আপনিও ৷ একনজরে দেখে নিন সেই সমস্ত গুণ-
১) পুজো-পার্বন কিংবা অনুষ্ঠান ৷ রোজকার ডায়েট ভেঙে অনেকেই পছন্দের কোনও খাবার খেয়ে ফেলেন ৷ আর তাতেই গ্যাস অম্বলের সমস্যায় ভোগেন অনেকেই ৷ এই সমস্যা থেকে এক নিমেষেই মুক্তি পেতে পারেন আপনি ৷ ২ গ্লাস জলের সঙ্গে ২ ইঞ্জি আদা কুচি কুচি করে চায়ের মত ফুটিয়ে নিন ৷ এক নিমেষেই গ্যাস অম্বল, বুকজ্বালা থেকে মুক্তি পাবেন আপনি ৷
advertisement
২) গাড়ি করে দূরে কোথাও গেলে বমি বমি ভাব হয় ৷ সঙ্গে রাখুন আদা কুচি ৷ বমি বমি ভাব হলেই চিবিয়ে খান ৷ আরও তাড়াতাড়ি উপকার পেতে চাইলে আদার রসের সঙ্গে সামান্য নুন মিশিয়ে খান ৷
advertisement
৩) খেলতে গিয়ে কোথাও চোট পেয়েছেন ? আদা বেঁটে সেটা লাগিয়ে দিন ক্ষতস্থানে ৷ চটজলদি উপকার পাবেন ৷
advertisement
৪) আপনার কিংবা আপনার পরিবারের যদি কারওর পেটের সমস্যা থাকে ৷ তাহলে প্রতিদিন সকালে ১ কাপ আদা চা খাওয়া অভ্যেস করুন ৷ এতে আপনি বদহজম কিংবা পেট ব্যাথা থেকে মুক্তি পাবেন সহজেই ৷
৫) একইসঙ্গে প্রতিদিন যদি কাঁচা আদা খাওয়া অভ্যেস করেন আপনি  তবে, তা আপনার রক্তের অনুচক্রিকা, হৃদযন্ত্র, কাশি, মাইগ্রেনসহ আরও একাধিক সমস্যার সহজে সমাধান করতে পারবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
হৃদযন্ত্র ভাল রাখতে প্রতিদিন সকালে উঠে খান এক টুকরো কাঁচা আদা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement