advertisement

Bath Bombs : ফেনিল বাথটবের বুদ্বুদে তৃপ্তির স্নান চাই? স্নানসঙ্গী করুন এই বোমাকে!

Last Updated:

Bath Bombs : মোমের আলোয় আলোকিত বাথটাবে এদের দেখা পাওয়া এখন বিচিত্র নয় ৷

Bath Bombs
Bath Bombs
তৃপ্তিতে স্নান করতে চান ? সঙ্গী করুন বোমাকে ৷ যে সে বোমা নয় ৷ এ হল বাথ ব্ম্ব ৷ স্নানবিলাসের নতুন সখ্য ৷ ইনস্টাগ্রাম জু়ড়ে মোমের আলোয় আলোকিত বাথটাবে এদের দেখা পাওয়া এখন বিচিত্র নয় ৷
ঠিক কী জিনিস এই স্নানবোমা ? মূলত সোডিয়াম বাইকার্বনেট ও সাইট্রিক অ্যাসিডে তৈরি ৷ রাসায়নিক যৌগের উপস্থিতিতে এটি জলের সংস্পর্শে এলেই প্রচুর বুদ্বুদ তৈরি করে ৷ এর স্পর্শে আপনার ত্বক হয়ে ওঠে স্বাস্থ্যকর ও তরুণ ৷ বয়সের ছাপ পড়ে না ত্বকে ৷ মূলত নুন, রং, তৈলাক্ত যৌগ ও উজ্জ্বল জিনিস ও ফুলের পাপড়ি এর উপাদান ৷
advertisement
আরও পড়ুন : তীব্র সেক্সুয়াল ফ্যান্টাসি বার বার ফিরে আসে? আপনি কি কোনও সমস্যার শিকার?
স্নানের জলে বাথবম্ব দিলে তা একইসঙ্গে ত্বকের জন্য পুষ্টিকর ও ময়শ্চারাইজিং ৷ এর সুগন্ধও আপনার মন ভাল করে দেবে ৷ আপনার মুড বুঝে সুগন্ধি বেছে নিন ৷ বাড়িতেই পাবেন অ্যারোমাথেরাপির সুবিধে ৷ ডিস্ট্রেস করে আপনার অনিদ্রা দূর করে বাথবম্বের সুগন্ধ ৷ রিল্যাক্সেশনে সাহায্য করে ঘুমিয়ে পড়তে সাহায্য করে ৷ তবে এর রং ও গন্ধ আপনার ত্বককে শুষ্ক করে তুলতে পারে ৷
advertisement
advertisement
আরও পড়ুন : ঋতুস্রাবের পেরিমেনোপজ পর্ব ভয়ঙ্কর! এ সময় মহিলারা সুস্থ থাকবেন কী করে?
অনলাইনে না কিনে আপনি বাড়িতেই তৈরি করতে পারেন বাথবম্ব ৷ ৫০ গ্রাম সোডিয়াম বাইকার্বনেট, ১২ গ্রাম কর্ন স্টার্চ, ২ চিমটে সৈন্ধব নুন, ২ চামচ গোলাপজল, ১ চামচ নারকেল তেল বা অলিভ অয়েল বা আপনার পছন্দসই যে কোনও অ্যারোম্যাটিক অয়েল, ৫ গ্রাম সাইট্রিক অ্যাসিড ও গোলাপজল নিন ৷ এ বার আপনার পছন্দের ফুলের পাপড়ি বাকি উপকরণের সঙ্গে মেশান৷ এ বার সামান্য জল সব উপকরণের সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে রাখুন ছাঁচের মধ্যে ৷ ৩-৪ ঘণ্টা ধরে শুকিয়ে নেওয়ার পর আপনার বাথ বম্ব তৈরি ৷  প্রতিদিন স্নানের সময় জলে একটা করে নতুন বাথ বম্ব মেশাতে ভুলবেন না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bath Bombs : ফেনিল বাথটবের বুদ্বুদে তৃপ্তির স্নান চাই? স্নানসঙ্গী করুন এই বোমাকে!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement