advertisement

Bankura Weekend Resort: সবুজ বাগান, শান্ত পুকুরপাড়, খোলা আকাশের হাতছানিতে সপ্তাহান্তে মাটির কাছে ফিরে চলুন ‘মৃত্তিকায়’

Last Updated:

Bankura Weekend Resort: জৈব খাবার, বাগান আর কৃষিভিত্তিক অভিজ্ঞতার মধ্য দিয়ে এই রিসোর্ট শীতের মরশুমে বাঁকুড়ার পর্যটনে যোগ করছে এক নতুন মাত্রা।

+
রিসোর্ট

রিসোর্ট

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্য়োপাধ্যায়: বাঁকুড়া শহরের কোলাহল থেকে খুব বেশি দূরে নয়, তবু যেন একেবারে অন্য জগৎ। শহরের অদূরে রাজগ্রাম এলাকায় গড়ে উঠেছে প্রকৃতি ও গ্রাম্য জীবনের এক অনন্য ঠিকানা— মৃত্তিকা রিসর্ট। শীতের মরশুমে বাঁকুড়ায় পর্যটকদের ভিড় বাড়তেই, প্রকৃতির কোলে থাকার চাহিদাও ক্রমশ বেড়েছে। সেই চাহিদার কথাই মাথায় রেখে এক ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছেন ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়।
সাড়ে ১৩ বিঘা বিস্তৃত জমির উপর শুরু হয়েছিল তাঁর স্বপ্নযাত্রা। মূল পরিকল্পনা ছিল একটি কৃষি বিদ্যালয় গড়ে তোলা— যেখানে আধুনিক ও প্রথাগত কৃষি পদ্ধতির মেলবন্ধন ঘটবে। সেই লক্ষ্যেই জমির মধ্যে দুটি পুকুর খনন, বাগান তৈরি ও কৃষিভিত্তিক পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়। আপাতত সেই বৃহত্তর পরিকল্পনাকে ভবিষ্যতের জন্য রেখে দিয়ে, বর্তমান সময়ের প্রয়োজন অনুযায়ী তিনি গড়ে তুলেছেন এই রিসোর্ট।
advertisement
আরও পড়ুন : পাঁঠা বা খাসির মাংস মানেই বিপদের দোকান? খেলেই বারোটা বাজবে শরীরের? সপ্তাহে কতটা মাটন খাওয়া নিরাপদ, বলছেন বিশেষজ্ঞ
মৃত্তিকা রিসোর্ট শুধুমাত্র থাকার জায়গা নয়। এখানে এসে পর্যটকেরা গ্রামবাংলার জীবনযাত্রা খুব কাছ থেকে অনুভব করতে পারবেন। চারপাশে সবুজ বাগান, শান্ত পুকুরপাড়, খোলা আকাশ— সব মিলিয়ে একেবারে গ্রাম্য পরিবেশ। রিসোর্টে থাকা অতিথিরা চাইলে কৃষিকাজ সম্পর্কে হাতে-কলমে শিখতে পারবেন, বাগান ঘুরে দেখতে পারবেন এবং স্বাদ নিতে পারবেন অধিকাংশই জৈব উপকরণে তৈরি খাবারের।
advertisement
advertisement
ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের কথায়, “মানুষ আজ প্রকৃতির কাছাকাছি থাকতে চাইছে। শহরের ব্যস্ততা থেকে কিছুটা দূরে এসে যদি গ্রাম্য জীবনের স্বাদ পাওয়া যায়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য।”
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bankura Weekend Resort: সবুজ বাগান, শান্ত পুকুরপাড়, খোলা আকাশের হাতছানিতে সপ্তাহান্তে মাটির কাছে ফিরে চলুন ‘মৃত্তিকায়’
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement