শার্ট, টাই সঙ্গে লুঙ্গি ! এই পোশাকেই ভিডিও কলে অফিস মিটিং করছেন আনন্দ মাহিন্দ্রা !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
আনন্দ মাহিন্দ্রা একটি মজার ট্যুইটে বলেছেন, ওয়ার্ক ফ্রম হোম দারুণ মজার। শার্টের নীচে লুঙ্গি পরেও অফিসের জরুরি মিটিং সারা যায় জুম কলে।
#নয়াদিল্লি: দেশে করোনা ভাইরাসের জন্য বন্ধ স্কুল, কলেজ অফিস। বেশির ভাগ অফিসের কাজই হচ্ছে ওয়ার্ক ফ্রম হোমে। বাড়িতে বসেই মানুষ কাজ করছেন অফিসের। এমনকি আট ঘণ্টার ডিউটিও দিচ্ছেন সকলে। ভিডিও কলেই সব কনফারেন্স সারতে হচ্ছে বাড়িতে বসেই। তবে এর একটা সুবিধা আছে বৈকি। অফিস যাওয়া মানেই তো সুটেড-বুটেড হওয়া। নির্ধারিত ড্রেস ডেকোরাম মানতে হয়, অফিস যেতে হলে। তবে বাড়িতে বসে অফিস করার ক্ষেত্রে নেই কোনও নির্দিষ্ট পোশাকের নির্দেশ।
এই যেমন ওপরে শার্ট ও টাইটা বেঁধে নিয়ে ভিডিও কলে অফিসের মিটিংটা সেরেই নেওয়া যায়। আপনি শার্টের তলায় প্যান্ট পড়েছেন না লুঙ্গি তা কেউ দেখতে চাইবে না। তবে এটা সাধারণ অফিস কর্মচারী করছে মানা যায়। তাই বলে দ্য মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপের কর্ণধার আনন্দ মাহিন্দ্রাও এমনটা করতে পারেন, তা সত্যিই ভাবনাতীত।
advertisement
আনন্দ মাহিন্দ্রা একটি মজার ট্যুইটে বলেছেন, ওয়ার্ক ফ্রম হোম দারুণ মজার। শার্টের নীচে লুঙ্গি পরেও অফিসের জরুরি মিটিং সারা যায় জুম কলে। বা ভিডিও কলে। কেউ দেখার নেই, আপনি প্রপার ড্রেস করেছেন কিনা। এই কথা বলে তিনি বলেছেন, কেউ আমার ওপর নজর রাখছে না তো? যদিও এই ক্যাপশনটি কেরালার একটি লুঙ্গি কোম্পানির বিজ্ঞাপন। তিনি পরিস্কার করে দিয়েছেন, যে লুঙ্গি পরেও কাজ করা যায়। এবং তিনিও এই বিষয়টায় মজাও পাচ্ছেন। লুঙ্গি খুবই আরাম দায়ক একটি পোশাক। সত্যিই ওয়ার্ক ফ্রম হোমের ভিডিও কনফারেন্সগুলো বেশ মজার হয়ে উঠছে।
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Aug 21, 2020 12:35 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শার্ট, টাই সঙ্গে লুঙ্গি ! এই পোশাকেই ভিডিও কলে অফিস মিটিং করছেন আনন্দ মাহিন্দ্রা !









