advertisement

Weight Loss Candy|| বেশি ঝক্কির দরকার নেই, খাওয়ার পর ক্যান্ডি মুখে দিলেই কমতে শুরু করবে ওজন

Last Updated:

Amla Candy Recipe: বাড়িতে কীভাবে সহজে এই আমলা ক্যান্ডি তৈরি করা যায়, জেনে নেওয়া যাক।

আমলা ক্যান্ডি।
আমলা ক্যান্ডি।
#কলকাতা: আমরা অনেকেই নিয়মিত পেটের সমস্যায় ভুগি! গ্যাস, পেট ফাঁপা কিংবা অ্যাসিডিটিতে জেরবার হয়ে একের পর এক ওষুধ খেয়েও কিছুই লাভ হয় না। এক্ষেত্রে আমাদের সবার জন্য রইল আমলা ক্যান্ডির একটি ঘরোয়া প্রতিকার। যা প্রাকৃতিকভাবে আমাদের যাবতীয় সমস্যা কমাতে সাহায্য করবে। আমলা ক্যান্ডির এই রেসিপি কিন্তু একেবারেই ঘরোয়া, আমাদের পূর্বপুরুষেরা দীর্ঘদিন ধরে বাড়িতে তৈরি করে আসছেন। তার কারণও আছে। আমলকি যেমন হজমে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, একই সঙ্গে ওজন কমাতেও সাহায্য করে। তাহলে বাড়িতে কীভাবে সহজে এই আমলা ক্যান্ডি তৈরি করা যায়, জেনে নেওয়া যাক।
যা যা লাগবে:
কাঁচা আমলকি- ১ কেজি, ২টি বড় লেবুর রস, আদার পেস্ট- ১০০ গ্রাম, জোয়ানের গুঁড়ো- ৫০ গ্রাম, সৈন্ধব নুন- ৫০ গ্রাম
advertisement
ক্যান্ডি তৈরির জন্য প্রথমে ভালো করে আমলকি ধুয়ে শুকিয়ে নিতে হবে। এর পর আমলকির বীজগুলি সরিয়ে একটি বড় পাত্রে ছোট টুকরো করে ২-৩ দিন রোদে রেখে দিতে হবে। আমলকি পুরোপুরি শুকিয়ে গেলে একটি বড় পাত্রে নিয়ে ২টি বড় লেবুর রস, আদার পেস্ট, জোয়ানের গুঁড়ো এবং সৈন্ধব লবণ মেশাতে হবে। হাত দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে ফের এক সপ্তাহের জন্য রোদে শুকোতে দিতে হবে। এর ফলে আমলকিগুলো শক্ত হয়ে যাবে। আমলকি পুরোপুরি শুকিয়ে গেলে ঢাকনা এঁটে একটা পাত্রে রেখে দিলেই হল। গ্যাস-অম্বল হলে এর থেকেই এক টুকরো খেলেই উপকার হবে হাতে-নাতে। রোজ খেলে তা বাড়তি ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করবে।
advertisement
আমলা ক্যান্ডি বেশ কার্যকরী এবং কয়েক সেকেন্ডের মধ্যে কাজ করে। সেক্ষেত্রে খাওয়ার পরে পেট ভার করলে আমলা ক্যান্ডি মুখে রাখতে পারি আমরা। যাঁদের নিয়মিত পেটের সমস্যা যেমন গ্যাস, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিডিটি রয়েছে তাঁদের জন্যে খুব উপকারী এটি- নিয়মিত খেলে পেটের সমস্যাগুলো দূর হয়।
advertisement
খেতে কেমন:
এই ক্যান্ডি দেখতে কিছুটা কালচে হলেও জিভে দিলেই দারুণ স্বাদ আসে। প্রথমে হয় তো খানিকটা তেঁতো লাগতে পারে কিন্তু তার পরেই টক ও নোনতা স্বাদ পাওয়া যায়। ক্যান্ডিটি মুখে রাখলে কিছুক্ষণের মধ্যে মিষ্টি স্বাদও অনুভব হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weight Loss Candy|| বেশি ঝক্কির দরকার নেই, খাওয়ার পর ক্যান্ডি মুখে দিলেই কমতে শুরু করবে ওজন
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement