advertisement

হায়দরাবাদের ভোজনরসিক ৪০ কেজি ওজন কমাতে প্রতিদিন কী করতেন শুনলে চমকে উঠবেন

Last Updated:

মাত্র ১০ মাসে ওজন কমালেন ৪০ কেজি। কীভাবে সম্ভব? জেনে নেওয়া যাক...

#হায়দরাবাদ: তাঁর ওজন কমানোর প্রতিটা পদক্ষেপ গুরুত্বপূর্ণ। হায়দরাবাদের এক ইঞ্জিনিয়ার এবং রেস্তোরাঁর মালিক ইন্দার দীপ ওজন কমিয়ে নজির গড়লেন। তিনি একজন ভোজনরসিক তো বটেই, ফুড ব্লগারও। মাত্র ১০ মাসে ওজন কমালেন ৪০ কেজি। কীভাবে সম্ভব? জেনে নেওয়া যাক...
ইন্দার দীপ বলেন, "আমার বসে থাকার জীবন ছিল, আমি একটুও ব্যায়াম করতাম না। আমি খাবার খেতে খুব ভালবাসতাম। আমি মোটামুটি যে দোকানোর খাবারের পোস্ট বা রিল দেখতাম, সেখানেই যেতাম। তাই প্রচুর বাইরের খাবার খাওয়া আর ব্যায়াম না করার ফলে আমার ওজন বেড়ে যায়। আমার ১১০কেজি হয়েছিল, তখন মনে হয় আমায় ওজন কমাতেই হবে।"
advertisement
advertisement
ইন্দার দীপ আরও বলেন, “এমন দিন গেছে যখন আমি প্লেনের সিটবেল্ট বাঁধতে পারিনি। কোনও রকমে অনেক কষ্টে বেল্টটা বাঁধি এবং পুরো যাত্রাপথ খুব কষ্টে কেটেছিল। তখন মনে হয় এইবার কমাতেই হবে।"
advertisement
"ডায়েট একেবারেই সহজ ছিল। বাড়িতে তৈরি খাবার খেয়েছি। চিনি কমিয়ে দিয়েছিলাম, তবে ক্যালোরি মাপতাম না। আমি হাঁটতে পছন্দ করতাম না। আমি প্রতিদিন গড়ে 15-20 কিলোমিটার হাঁটতাম। রাতে সবাই ঘুমোয়, আমি ঘুমোতে পারতাম না। তবে এটি ছিল সবচেয়ে বড় পরিবর্তন। আমি রাতে সময়মতো ঘুমিয়ে পড়তাম।", এমনটাই জানান ইন্দার দীপ।
advertisement
আপনি ওজন কমাতে চাইলে ইন্দার দীপ আপনার কাছে দৃষ্টান্ত। চেষ্টা করলেই আপনিও মনের মতো জামা পরে সাজতে পারবেন ওজন কমিয়ে।
(এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
হায়দরাবাদের ভোজনরসিক ৪০ কেজি ওজন কমাতে প্রতিদিন কী করতেন শুনলে চমকে উঠবেন
Next Article
advertisement
Narendra Modi Invites Tarique Rahman to India: 'ভারত সফরে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
'ভারতে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের হাতে ভারতে আসার আমন্ত্রণপত্রও তুলে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement