advertisement

Odisha King Cobra : Viral: গ্রামের পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার ১২ ফুট লম্বা কিং কোবরা

Last Updated:

Odisha King Cobra : Viral: সম্প্রতি ময়ূরভঞ্জ (Mayurbhaanj) জেলার খুঁটা এলাকায় কুয়ো থেকে কিং কোবরা উদ্ধার করা হয়৷ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাপটির ছবি৷ বিলুপ্তির কাছাকাছি পৌঁছে যাওয়া প্রজাতির সাপটিকে উদ্ধার করার জন্য নেটিজেনরা বন দফতরকে ধন্যবাদ জানিয়েছেন৷ অনেকে কিং কোবরাটির বিশাল আকার নিয়েও মন্তব্য করেছেন৷

ময়ূরভঞ্জ : ওড়িশার (Odisha) গ্রাম থেকে ১২ ফুট লম্বা কিং কোবরা (King Cobra rescued) উদ্ধার করলেন বন দফতরের কর্মীরা৷ সংবাদসংস্থার ছবিতে দেখা গিয়েছে উদ্ধার করে বনে ছেড়ে দেওয়ার আগে বিষধর সাপটি কুয়োর জলে সাঁতার কাটছে!
সম্প্রতি ময়ূরভঞ্জ (Mayurbhanj) জেলার খুঁটা এলাকায় কুয়ো থেকে কিং কোবরা উদ্ধার করা হয়৷ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাপটির ছবি৷ বিলুপ্তির কাছাকাছি পৌঁছে যাওয়া প্রজাতির সাপটিকে উদ্ধার করার জন্য নেটিজেনরা বন দফতরকে ধন্যবাদ জানিয়েছেন৷ অনেকে কিং কোবরাটির বিশাল আকার নিয়েও মন্তব্য করেছেন৷
আরও পড়ুন : কৃষিকাজ বন্ধ করিয়ে বনবিড়ালের ‘ওভারটাইম’! এক এক করে ছানাদের নিয়ে গেল বনের গভীরে
একটি ভিডিওতে দেখা গিয়েছে, একজন সর্পবিশারদ  ধরে আছেন সাপটিকে৷ সাপ ও বিশারদের এই খেলা দেখতে ভিড় জমিয়েছেন অনেকে৷ তাঁদের মধ্যে কেউ কেউ মোবাইলে রেকর্ড করে রেখেছেন পুরো ঘটনাটি৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : হিমাঙ্কের নীচে থাকা গ্রামে পথের পাশে অমূল্য সম্পদ! ঠাকুমা-নাতনির আনন্দ ছুঁয়ে গেল নেটিজেনদেরও
ময়ূরভঞ্জে কিং কোবরা উদ্ধারপর্বে জড়িত এক বনদফতরের আধিকারিক জানিয়েছেন, উদ্ধারের পর আবার বনে ফিরিয়ে দেওয়ার আগে কিং কোবরার স্বাস্থ্য পরীক্ষা করা হয়৷
আরও পড়ুন : হিতে বিপরীত না হয়ে যায়, জগিংয়ের সময় এই ভুলগুলো থেকে দূরে থাকুন
গত বছর একইরকম ঘটনায় ওড়িশারই গঞ্জাম জেলার বুরুইঝারি গ্রামে এক পরিত্যক্ত কুয়ো থেকে কিং কোবরা উদ্ধার করা হয়েছিল৷
advertisement
পৃথিবীর দীর্ঘতম দৈর্ঘ্যের বিষধর সাপ কিং কোবরা ১৯ ফুট অবধি লম্বা হতে পারে৷ মানুষের কাছে খুব একটা আসতে চায় না কিং কোবরা ৷ কিন্তু উত্তেজিত হলে কিং কোবরার মতো বিষধর সাপ অত্যন্ত বিপজ্জনক৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Odisha King Cobra : Viral: গ্রামের পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার ১২ ফুট লম্বা কিং কোবরা
Next Article
advertisement
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
  • ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...

  • স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকি

  • রাহুলকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement